মঙ্গলবার ০৫ মে ২০২৬

সম্পূর্ণ খবর

বিনোদন | গ্রেফতারি পরোয়ানা জারি মালাইকার বিরুদ্ধে! ৩০ বছর পর পর্দাভাগ করবেন সানি-শাহরুখ?

Reporter: নিজস্ব সংবাদদাতা | লেখক: Snigdha Dey | Editor: শ্যামশ্রী সাহা ০৮ এপ্রিল ২০২৫ ১৭ : ৫৯Snigdha Dey

সংবাদসংস্থা মুম্বই: টিনসেল টাউনে খবর অফুরান। বিনোদনের সমস্ত খবর জানতে যদি চান, চোখ রাখুন নজরে বিনোদনে। জেনে নিন সারাদিনের গরমা গরম খবর কী?

 

আইনি জটে মালাইকা 


অভিনেত্রী মালাইকা আরোরার বিরুদ্ধে জারি গ্রেফতারি পরোয়ানা। জানা গিয়েছে, ২০১২ সালের একটি মামলায় প্রত্যক্ষদর্শী হিসেবে তাঁকে হাজিরা দিতে বলা হলেও তিনি তা এড়িয়ে গিয়েছেন। সেই কারণে মুম্বইয়ের ম্যাজিস্ট্রেট আদালত জামিনযোগ্য ধারায় গ্রেফতারি পরোয়ানা জারি করেছে তাঁর বিরুদ্ধে। ঘটনার সূত্রপাত ২০১২ সালের ২১ ফেব্রুয়ারি। মুম্বইয়ের কোলাবা এলাকার একটি পাঁচতারা হোটেলে এনআরআই শিল্পপতি ইকবাল শর্মার উপর হামলার চালানোর অভিযোগ ওঠে অভিনেতা সইফ আলি খান, শিল্পপতি বিলাল আমরোহি এবং মালাইকার ভগ্নীপতি শাহিল লাদাখের বিরুদ্ধে। সেই ঘটনায় প্রত্যক্ষদর্শী হিসেবে হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয় মালাইকাকে। 


কাকে বিয়ে করলেন ধৈর্য?


চুপিসারে বিয়ের পিঁড়িতে অভিনেতা ধৈর্য কারওয়া। 'গেহরাইয়া' ছবিতে দীপিকা পাড়ুকোনের বিপরীতে দেখা গিয়েছিল তাঁকে। প্রেমের কথা কাউকে টের পেতে দেননি অভিনেতা। এবার একেবারে বিয়ের মণ্ডপে অনুরাগীদের চমকে দিলেন ধৈর্য। মুম্বই সংবাদমাধ্যম সূত্রে খবর, রাজস্থানের উদয়পুরে বসেছিল বিয়ের বাসর। পরিবার এবং কাছের বন্ধুদের সাক্ষী রেখে বিয়ে করেন অভিনেতা। ধৈর্যর বিয়ের ছবিতে এখন ছেয়েছে নেটপাড়া।


একফ্রেমে সানি-শাহরুখ?


'ডর' ছবিতে একসঙ্গে বড়পর্দায় দেখা গিয়েছিল সানি দেওল ও শাহরুখ খানকে। এরপর যদিও আর একসঙ্গে কাজ করেননি দুই তারকা। মাঝে কেটে গিয়েছে ৩০ বছর। শোনা গিয়েছিল, শাহরুখ ও সানির মধ্যে নাকি বচসার জেরে আর একসঙ্গে পর্দাভাগ করেননি তাঁরা। তবে সম্প্রতি এক সাক্ষাৎকারে সানি দেওল জানান, তিনি শাহরুখের সঙ্গে কাজ করতে প্রস্তুত। তাঁর কথায়, "একটা ছবিতে কাজ করেছি। আবারও কাজ করার ইচ্ছে রয়েছে শাহরুখের সঙ্গে। তখন একরকম সময় ছিল, এখনকার সময় অনেক পাল্টেছে। তাই আবারও একসঙ্গে কাজ করাই যায়।"


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া