মঙ্গলবার ০৫ মে ২০২৬

সম্পূর্ণ খবর

বিনোদন | কোন বলি নায়িকার জন্য গাইবেন মানসী ঘোষ? 'ইন্ডিয়ান আইডল' জিতে কী জানালেন বাঙালি কন্যা?

Reporter: নিজস্ব সংবাদদাতা | লেখক: Snigdha Dey | Editor: শ্যামশ্রী সাহা ০৭ এপ্রিল ২০২৫ ২০ : ৩২Snigdha Dey

সংবাদসংস্থা মুম্বই: নিজের প্রতিভায় বাংলার মুখ উজ্জ্বল করলেন মানসী ঘোষ। 'সুপার সিঙ্গার'-এর মঞ্চে হয়েছিলেন দ্বিতীয়। 'ইন্ডিয়ান আইডল সিজন ১৫'-তে এবার সেরার শিরোপা জিতে নিলেন বাংলার মেয়ে মানসী ঘোষ। দ্বিতীয় স্থানেও সেই বাংলারই জয়। তিনি হলেন খড়গপুরের ছেলে শুভজিৎ চক্রবর্তী। তৃতীয় স্থানে স্নেহা শঙ্কর। অর্থাৎ এই সিজনে বাংলার জয়জয়কার।

 


প্রথমবার কোনও বাঙালির হাতে উঠেছে 'ইন্ডিয়ান আইডল'-এর ট্রফি। আর এই অসাধ্যসাধন হয়েছে মানসী ঘোষের হাত ধরে। উত্তর চব্বিশ পরগনা জেলার, উত্তর দমদম পৌরসভার অন্তর্গত, নিমতা পাইকপাড়ার বাসিন্দা মানসী। সেখানেই বড় হয়ে ওঠা, পড়াশোনা।

 


ইন্ডিয়ান আইডলের ট্রফির পাশাপাশি বেশ কিছু প্লেব্যাকের অফারও এসেছে মানসীর ঝুলিতে। ফাইনালের দিনই তাঁর সঙ্গে গান গাইবেন বলে জানিয়ে দেন বাদশা। ইতিমধ্যেই শানের সঙ্গে একটি গান রেকর্ড করে ফেলেছেন। জানা যাচ্ছে, একটি বাংলা ছবিতে থাকছে তাঁর গলা।

 


'সেরার সেরা' শিরোপা পেয়ে মানসী জানান তাঁর দুই বলি অভিনেত্রীর জন্য গান গাওয়ার ইচ্ছে আছে। তাঁর কথায়, "দীপিকা পাড়ুকোন ও প্রিয়াঙ্কা চোপড়া দু'জনেই খুব পছন্দের অভিনেত্রী। দুই নায়িকার জন্য যদি গাইতে পারি। ছবির পর্দায় যদি তাঁদের কন্ঠে আমার গান থাকে তাহলে স্বপ্নপূরণ হবে।"


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া