মঙ্গলবার ০৫ মে ২০২৬

সম্পূর্ণ খবর

বিনোদন | সায়কের জন্য চরম বিপদের হাত থেকে রক্ষা পেলেন রাজা-মধুবনী! কী হয়েছিল তারকা জুটির সঙ্গে?

নিজস্ব সংবাদদাতা | | Editor: শ্যামশ্রী সাহা ০৫ এপ্রিল ২০২৫ ১৫ : ২৬Snigdha Dey

নিজস্ব সংবাদদাতা: টলিউডের তারকা দম্পতি রাজা-মধুবনীকে বড়সড় ক্ষতির হাত থেকে বাঁচালেন অভিনেতা সায়ক গোস্বামী। সমাজমাধ্যমে পুরো ঘটনা সামনে এনে সায়ককে ধন্যবাদ জানালেন রাজা গোস্বামী। সায়কের এই উপকার তিনি কখনও ভুলবেন না- এমনটাই জানিয়েছেন অভিনেতা। কী এমন ঘটেছিল রাজা-মধুবনীর জীবনে? 

 

 

টলিউডের অন্যতম জনপ্রিয় তারকা দম্পতি রাজা-মধুবনী। সমাজমাধ্যমে প্রায়ই তাঁদের দেখা যায় নানা মজার ভিডিওতে। অভিনয়ের পাশাপাশি প্রতিনিয়ত অনুরাগীদের সামনে নিজেদেরকে নতুনভাবে আনেন তাঁরা। তবে দিন কয়েক আগে সেখান থেকেই শুরু হয় সমস্যা। অভিনয়ের পাশাপাশি ব্লগার হিসাবেও অত্যন্ত পরিচিত রাজা-মধুবনী। 

 

 


হঠাৎ করেই তাঁদের পেজটি হ্যাক হয়ে যায়। যার ফলে নিজেদের পেজে তাঁরা আর কিছুই পোস্ট করতে পারছিলেন না। এই সময়েই রাজা শরণাপন্ন হন সায়কের। পুরো বিষয়টাই জানান সায়ককে। দিনরাত এক করে রাজা-মধুবনীর এই সমস্যার সমাধানের চেষ্টা করেন সায়ক। মধ্যরাতে বিভিন্ন মানুষের সঙ্গে যোগাযোগ করার পাশাপাশি নিজে কথা বলেই সমস্যা সমাধানের চেষ্টা করেন।

 

 

অবশেষে সারা রাত কাজ করার পর এই সমস্যা সমাধান হয়। নিজেদের পেজ ফিরে পান রাজা-মধুবনী। তারকাদের সমাজমাধ্যম হ্যাক হয়ে যাওয়ার ঘটনা নতুন কিছু নয়। এই কারণে সমস্যায় পড়তে হয় বহু শিল্পীকে। এই কঠিন সমস্যার হাত থেকে রাজা-মধুবনীকে বাঁচালেন সায়ক। তাই তাঁকে ধন্যবাদ জানাতে ভুললেন না এই তারকা দম্পতি। 

 


পাশাপাশি এও জানালেন যে, ভোরবেলা থেকে 'দিদি নং ওয়ান'-এর শুটিং থাকলেও মধ্যরাত অবধি নিজে জেগে এই সমস্যার সমাধান করেছেন সায়ক। আসলে অভিনয়ের পাশাপাশি এই পেজের মাধ্যমে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হয়েছেন রাজা-মধুবনী দু'জনেই। তাই এই কঠিন সময়ে সায়কের সাহায্য কখনওই ভুলবেন না তাঁরা - এমনটাই জানিয়েছেন জুটিতে। প্রসঙ্গত, স্টার জলসার 'চিরসখা' ধারাবাহিকে অভিনয় করছেন রাজা গোস্বামী এবং সায়ক দু'জনেই।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া