মঙ্গলবার ০৫ মে ২০২৬

সম্পূর্ণ খবর

বিনোদন | সন্দীপ্তার সঙ্গে জুটিতে কিঞ্জল, দোসর সুদীপ্তা চক্রবর্তী, কোন গল্প বলছে 'আপিস'-এর প্রথম ঝলক?

Snigdha Dey | | Editor: শ্যামশ্রী সাহা ০৩ এপ্রিল ২০২৫ ২০ : ৪৬Snigdha Dey

নিজস্ব সংবাদদাতা: সমাজের দুই প্রান্তের দুই নারীর জীবন যেন এক সেতুতে বাঁধা। দুই নারীর একজন সুদীপ্তা চক্রবর্তী, অন্যজন সন্দীপ্তা সেন। ছবির নাম 'আপিস'। 'আপিস' দুই নারীর স্বাবলম্বী হয়ে ওঠার গল্প। মেয়েদের অর্থনৈতিক স্বাধীনতা দরকার প্রত্যেক নারীর। নাহলে সমাজে, সংসারে মান থাকে না। ছবির গল্পে ফুটে ওঠা চেনা কথাগুলোর ছুঁয়ে যাবে সব স্তরের নারীকেই। আজকাল ডট ইন-এ প্রকাশ্যে এল ছবির প্রথম ঝলক। 


ছবিতে সন্দীপ্তা একজন কর্মরতা বিবাহিত নারী। আর তাঁর বাড়ির পরিচারিকার চরিত্রে সুদীপ্তা চক্রবর্তী। যিনি মনে করেন এই কাজের বাড়িটাই তাঁর অফিস। এই দুই নারীকে ঘিরেই গড়ে উঠেছে ছবির গল্প! নারীর ক্ষমতায়নের চেনা ধারণা, বাণী বসুর গল্প অবলম্বনে নতুন মোড়কে সাজিয়েছেন পরিচালক অভিজিৎ গুহ ও সুদেষ্ণা রায়। 


গল্পে সন্দীপ্তার স্বামীর ভূমিকায় রয়েছেন কিঞ্জল নন্দ। অন্যদিকে সুদীপ্তার স্বামীর চরিত্রে দেখা যাবে তথাগত চৌধুরীকে। সন্দীপ্তা-কিঞ্জলের ছেলের ভূমিকায় দেখা যাবে খুদে শিল্পী আর্যদীপ সরকারকে।

 

খুব চেনা ছকে গল্পটি যেন না বলা অনেক কথা তুলে ধরবে দর্শক মহলে। ছবিতে চরিত্রাভিনেতাদের নিয়ে বেশ আশাবাদী পরিচালকদ্বয়। 


ছবির শুটিং হয়েছে কলকাতা, বারুইপুর মিলিয়ে। ইতিমধ্যেই ফেস্টিভ্যালে দারুণ ইতিবাচক সাড়া পেয়েছে ছবিটি। জানা যাচ্ছে, সবকিছু ঠিক থাকলে চলতি বছরের জুন মাসে বড়পর্দায় মুক্তি পাবে 'আপিস'।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া