বুধবার ০৬ মে ২০২৬

সম্পূর্ণ খবর

বিনোদন | জামিনের আর্জি দাখিল সইফ-কাণ্ডে অভিযুক্ত শরিফুলের, শুটিং ফ্লোরে শাহরুখের ঠোঁটে ঠোঁট রেখেছিলেন জন?

Reporter: নিজস্ব সংবাদদাতা | লেখক: Snigdha Dey | Editor: শ্যামশ্রী সাহা ২৯ মার্চ ২০২৫ ১৮ : ১৩Snigdha Dey

সংবাদসংস্থা মুম্বই: টিনসেল টাউনে খবর অফুরান। বিনোদনের সমস্ত খবর জানতে যদি চান, চোখ রাখুন নজরে বিনোদনে। জেনে নিন সারাদিনের গরমা গরম খবর কী?


জামিনের আর্জি শরিফুলের 


বলিউড অভিনেতা সইফ আলি খানের ওপর হামলার ঘটনায় অভিযুক্ত শরিফুল ইসলাম শাহজাদ কোনও অপরাধ করেননি বলে আদালতে দাবি করেছেন। জামিনের আবেদন দাখিল করে অভিযুক্ত বলেছেন যে তাঁর বিরুদ্ধে আনা অভিযোগ মিথ্যা এবং তাঁকে ফাঁসানোর জন্য কেবল ষড়যন্ত্র করা হয়েছে। যদিও অভিযুক্তর জামিন নিয়ে এখনও পর্যন্ত কোনও সিদ্ধান্ত ঘোষণা হয়নি বান্দ্রা ম্যাজিস্ট্রেট আদালতের তরফে।


শ্রেয়সের বিরুদ্ধে চক্রান্ত?


কোটি কোটি টাকা জালিয়াতির অভিযোগ, মামলা দায়ের অভিনেতা শ্রেয়স তালপড়ের বিরুদ্ধে! খবর, উত্তরপ্রদেশে চিটফান্ড প্রকল্পের নামে প্রতারণার সঙ্গে জড়িত তিনি। বৃহস্পতিবার এমনই এক খবরে নতুন করে চর্চায় অভিনেতা। দিনভর চাপানউতরের পর শুক্রবার শ্রেয়সের দলের পক্ষ থেকে বিষয়টি নিয়ে এক বিবৃতি দেওয়া হয়েছে। সেখানে জানানো হয়েছে, শ্রেয়স এরকম কোনও জালিয়াতির সঙ্গে যুক্ত নন। টিমের আরও দাবি, অভিনেতা অনেক পরিশ্রম করে এই উচ্চতায় পৌঁছেছেন। সম্ভবত সেই কারণেই বার বার তাঁর নামে এই ধরনের ভুয়ো খবর ছড়ানো হচ্ছে।

 

শাহরুখ-জনের রোম্যান্স!


সম্প্রতি মুম্বই সংবাদমাধ্যমের এক সাক্ষাৎকারে জন আব্রাহাম তাঁর কেরিয়ারের সবচেয়ে রোমান্টিক দৃশ্য নিয়ে কথা বলেন। জনের কথায়, "কোনও নায়িকা নন, এই দৃশ্য ছিল শাহরুখ খানের সঙ্গে। আসলে 'পাঠান'-এর কিছু দৃশ্য কেটে নেটিজেনরা মজার মিম তৈরি করেছিলেন। যা একসময় ছড়িয়ে পড়ে সমাজমাধ্যমে। সেখানে শাহরুখের সঙ্গে আমার ছবি, ভিডিওতে 'ভিগে হোঁট তেরে' গানটি জোড়া হয়। যা দেখে খুব মজা পেয়েছিলাম। এটাই আমার মতে সবচেয়ে রোমান্টিক দৃশ্য।"


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া