বুধবার ০৬ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Reporter: নিজস্ব সংবাদদাতা | লেখক: Snigdha Dey | Editor: শ্যামশ্রী সাহা ২৭ মার্চ ২০২৫ ২১ : ৫৫Snigdha Dey
নিজস্ব সংবাদদাতা: প্রতি সপ্তাহে টিআরপিতে তেমন ফল করতে না পারলেও দর্শক মনে জায়গা করে নিয়েছে 'মিঠিঝোরা'। জি বাংলার এই ধারাবাহিক জনপ্রিয়তায় এগিয়ে গিয়েছে অনেকটা পথ। গল্পের মোড়ে নিত্যনতুন চমক দারুণ উপভোগ করছেন সিরিয়ালপ্রেমীরা। এখন সম্প্রচারের সময় বদলেছে 'মিঠিঝোরা'র। 'মালা বদল' শেষ হতে সেই জায়গা দখল করেছে এই মেগা।
রাই-অনির্বাণের জুটিকে দর্শক দিয়েছেন দারুণ ভালবাসা। দু'জনের মধ্যে যতই ভুল বোঝাবুঝি থাকুক না কেন, দিনশেষে একে অপরের মধ্যেই সুখ খুঁজে নেয় তারা। এবার তাদের জীবনে শুরু হতে চলেছে এক নতুন অধ্যায়। বহু অপেক্ষার পর মা হতে চলেছে রাই। তাকে দেখাশোনার জন্য নীলু আসে বাড়িতে। যদিও প্রথমদিকে নীলুর উপস্থিতি অনির্বাণ মেনে নিতে না পারলেও একটু একটু করে তাকে বিশ্বাস করা শুরু করেছে সে।
এদিকে, রাইয়ের সংসারে আগুন ধরানোর চেষ্টা করতে থাকে নীলু। তাই এবার সে অনির্বাণকে হাতিয়ার হিসাবে ব্যবহার করে। রাইয়ের সরল মনের সুযোগ নিয়ে অনির্বাণের সঙ্গে ঘনিষ্ঠ হতে শুরু করে নীলু। কিন্তু এবার সমস্ত সীমা ছাড়িয়ে যায় সে। সম্প্রতি মুক্তি পাওয়া ধারাবাহিকের প্রোমোতে দেখা যাচ্ছে, রাইয়ের কাছে ছুটে এসে কাঁদতে শুরু করে নীলু। জানায়, অনির্বাণ তার শ্লীলতাহানির চেষ্টা করে। তাই রাইয়ের কাছে দাবি করে সে, অনির্বাণকে যেন পুলিশের হাতে তুলে দেওয়া হয়।
একদিকে বোনের সম্মানহানি, অন্যদিকে নিজের স্বামী দোটানায় পড়ে এবার কোনদিকে যাবে রাই? ফের কি নীলুর চক্রান্তে পা দিয়ে অনির্বাণকে ভুল বুঝবে সে?
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি