বুধবার ০৬ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Reporter: নিজস্ব সংবাদদাতা | লেখক: Snigdha Dey | Editor: শ্যামশ্রী সাহা ২৭ মার্চ ২০২৫ ২০ : ২৬Snigdha Dey
নিজস্ব সংবাদদাতা: ছোটপর্দা থেকে বড়পর্দায় তারকাদের পদার্পণ করা নতুন ঘটনা নয়। বহু অভিনেতা-অভিনেত্রীকে দেখা গিয়েছে বড়পর্দায় নিজের দক্ষতা ফুটিয়ে তুলতে। এবার এই তালিকায় যোগ হলেন টলিপাড়ার পরিচালক পাভেল ঘোষ। স্টার জলসার ধারাবাহিক 'হরগৌরী পাইস হোটেল'-এর পরিচালনার দায়িত্ব ছিল তাঁর কাঁধে।
কিন্তু ইচ্ছে ছিল বরাবরই বড়পর্দায় কাজ করার। 'হরগৌরী' শেষ হতেই তাই স্বপ্নপূরণের পথে পা বাড়িয়েছেন পাভেল। শুরু করছেন তাঁর বড়পর্দায় প্রথম যাত্রা। সূত্রের খবর, তাঁর ছবিতে সম্পর্কের গল্প ফুটিয়ে তুলবেন পাভেল। মুখ্য চরিত্রে দেখা যাবে অপরাজিতা আঢ্য, দেবচন্দ্রিমা সিংহ রায়কে। এছাড়াও গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যেতে চলেছে পরিচালক পীযূষ সাহার ছেলে প্রিন্সকে।
যদিও এই ছবি প্রসঙ্গে মুখ খুলতে নারাজ পরিচালক থেকে তারকারা। জানা যাচ্ছে, আগামী মাস থেকেই শুরু হবে ছবির শুটিং। যদিও এখনও নাম চূড়ান্ত হয়নি পাভেলের ছবির। তবে গল্পে যে সম্পর্কের মোড়কে এক অন্যরকম গল্প ফুটিয়ে তুলবেন পরিচালক তা বলাই বাহুল্য। 'হরগৌরী পাইস হোটেল' দর্শকমহলে ব্যপক জনপ্রিয়তা পেয়েছিল। টিআরপিতেও ভাল ফল করত এই মেগা। তাই শেষ হলেও দর্শকের মনে জায়গা ধরে রেখেছে এই ধারাবাহিক। এবার পাভেল পরিচালনায় বড়পর্দার প্রথম ইনিংস কতটা মন কাড়ে দর্শকের, সেটাই দেখার।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি