বুধবার ০৬ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Snigdha Dey | | Editor: শ্যামশ্রী সাহা ২২ মার্চ ২০২৫ ১৯ : ২৯Snigdha Dey
নিজস্ব সংবাদদাতা: বারবার স্টার জলসার 'অনুরাগের ছোঁয়া' শেষের খবর আসছে। কিন্তু যতবারই এই খবর আসে, ঠিক ততবার নতুন মোড়ে বদলে যায় ধারাবাহিকের গল্প। এবারও ঠিক তাই হল। গল্পের নতুন মোড়ে ফের কঠিন পরিস্থিতিতে সেনগুপ্ত পরিবার।
সূর্য-দীপার ২০ বছরের বিবাহবার্ষিকীতে দুই মেয়ে সোনা-রূপার জীবনে নতুন মোড় আসবে। দুই বোনেরই পছন্দ হবে কৃষ্ণকে। ত্রিকোণ প্রেমের সমীকরণে কোন খাতে এগোবে গল্প, এখন সেটাই দেখার। এদিকে, দেখতে দেখতে ১০০০ পর্ব পার করল 'অনুরাগের ছোঁয়া'। টলিপাড়ার কানাঘুষো ছিল, ১০০০ পর্ব পেরিয়েই শেষ হবে এই মেগা। এদিকে, মুখ্য চরিত্র 'সূর্য' ওরফে দিব্যজ্যোতি দত্ত এবার বড়পর্দায় অভিষেক নিয়েও ব্যস্ত। তবে কি শেষের ঘন্টা বাজল ধারাবাহিকের?
আজকাল ডট ইন-কে দিব্যজ্যোতি বলেন, "শেষের প্রশ্নই আসছে না। গল্পের নতুন মোড়ে আরও চমক থাকবে। করোনা পরবর্তী সময়ে শুরু হওয়া ধারাবাহিকগুলোর মধ্যে সবচেয়ে পুরনো এই ধারাবাহিক। টিআরপিতেও রেকর্ড গড়েছে। দর্শকের ভালবাসায় এই বছরটাও কাটিয়ে দেব আমরা।"
তিনি আরও বলেন, "লহ গৌরাঙ্গের নাম রে-তে 'মহাপ্রভু'র চরিত্রে অভিনয়ের প্রস্তুতি যেমন নিচ্ছি, তেমনই 'সূর্য'কেও নতুনভাবে দর্শকের কাছে তুলে ধরার চেষ্টা করছি। ওই ছবির জন্য বিশাল ট্রান্সফরমেশন থাকছে আমার। তার জন্য পরিশ্রম করছি, চেষ্টা করছি যাতে চরিত্রটি ফুটিয়ে তুলতে পারি।"
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি