রবিবার ২৪ মে ২০২৬

সম্পূর্ণ খবর

রাজ্য | ELECTION: সংগঠনের নির্বাচন প্রক্রিয়া বানচাল করার চেষ্টা বিজেপির বিরুদ্ধে

Sumit | ১৯ ডিসেম্বর ২০২৩ ১৭ : ৩৮Sumit Chakraborty
মিল্টন সেন,হুগলি: নির্বাচন প্রক্রিয়া বানচাল করে কমিটি বাছাই করার চক্রান্ত বিজেপির বিরুদ্ধে। অভিযোগ করল হুগলি জেলা সিভিল কনট্রাক্টর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন। মঙ্গলবার এক সাংবাদিক সন্মেলনে সংগঠনের প্রাক্তন সম্পাদক গৌড় সামন্ত বলেন, সংগঠনে মোট ২৪২ জন সদস্য রয়েছেন। এরা মূলত হুগলি জেলা পরিষদ ব্যতীত অন্য কোনও সংস্থার কাজ করেন না। গত লোকসভা নির্বাচনের পর থেকেই সমস্যার সূত্রপাত। হটাৎ বিজেপির মদতপুষ্ট কয়েকজন ঠিকাদার সক্রিয় হয়ে ওঠেন। চক্রান্ত করে বন্ধ করে দেওয়া হয় নির্বাচন প্রক্রিয়া। বলপূর্বক তারাই সিলেকশন প্রক্রিয়া বলবৎ করেন। নিজেদের মধ্যে সংগঠনের দায়দায়িত্ব ভাগ করে নেন। বন্ধ করে দেওয়া হয় সমানভাবে কাজ বণ্টনের পদ্ধতি। একটানা কাজ করতে থাকে ওই কয়েকজনের পছন্দের ঠিকাদাররা। দীর্ঘসময় এভাবে চলার পর সম্প্রতি সংগঠনের এক সাধারণ সভায় নির্বাচন করার সিদ্ধান্ত নেওয়া হয়। নির্বাচন পরিচালনার জন্য একটি কমিটি গঠিত হয়। নির্বাচন করার প্রক্রিয়া শুরু হয়। চিঠি দেওয়া হয় জেলাশাসক, মহকুমাশাসক, পুলিশ থেকে বিডিও জেলা প্রশাসনের সর্বস্তরে। বুধবার সংগঠনের নির্বাচন অনুষ্ঠিত হবে পোলবা শিমুল লজে। গৌড় সামন্ত জানান, এই নির্বাচনের মাধ্যমে ২৪২ সদস্যর মধ্যে থেকে মোট ১৭ জনের এক্সিকিউটিভ কমিটি নির্বাচিত হবে। পরবর্তী সময়ে এই এক্সিকিউটিভ কমিটির দ্বারা কমিটি নির্ধারণ করা হবে। নির্বাচনে প্রার্থী হয়েছেন ২৮ জন। সংগঠনের সক্রিয় সদস্য অশোক চৌধুরি, অনুদ্যুতি চক্রবর্তী, মুক্তরাম ঘোষদের অভিযোগ, সংগঠনের মধ্যে মাত্র ৪ জন বিজেপির মদতে সংগঠনে দখল কায়েম রাখতে উদ্যত। তারাই নির্বাচন প্রক্রিয়া বন্ধ করার চক্রান্তে লিপ্ত। তাঁদের দাবি সিলেকশন প্রক্রিয়া অব্যাহত রাখা হবে। এই মর্মে চিঠি দিয়ে এবং সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বিরুপ বার্তা ছড়ানো হচ্ছে। সংগঠনের সদস্য মহম্মদ কামরুল হুদা জানান, সংগঠনের তরফে নির্বাচনের যাবতীয় কাজকর্ম সম্পূর্ণ হয়েছে। সকলে চাইছে শান্তিপূর্ণভাবে নির্বাচন হোক এবং কমিটি গঠিত হোক। 

নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

সোশ্যাল মিডিয়া