বুধবার ০৬ মে ২০২৬

সম্পূর্ণ খবর

বিনোদন | পিসি সরকার জুনিয়রের তিন কন্যা এবার একসঙ্গে বিয়ের পিঁড়িতে! পাত্র কারা? কী বললেন মৌবনী-মুমতাজ?

নিজস্ব সংবাদদাতা | | Editor: শ্যামশ্রী সাহা ২০ মার্চ ২০২৫ ১৬ : ৫০Snigdha Dey

নিজস্ব সংবাদদাতা: বেশ কিছুদিন আগে খবরের কাগজে 'পাত্র চাই' বিজ্ঞাপন দেখে চোখ কপালে উঠেছিল অনেকের। কারণ যে মানুষটি সেই বিজ্ঞাপন দিয়েছিলেন তিনি আর কেউ নন, স্বয়ং পিসি সরকার জুনিয়র। তিন মেয়ের জন্য সুপাত্র খুঁজতে বিজ্ঞাপন দেন জাদুকর। পাত্র কি অবশেষে পাওয়া গেল? কী বললেন দুই কন্যা মৌবনী ও মুমতাজ?

 

 

টলিউডের এক অনুষ্ঠানে বহুদিন পর দুই বোনকে একসঙ্গে দেখা গিয়েছিল। বিজ্ঞাপনের মাধ্যমে সুপাত্রের খোঁজ কি পেলেন তাঁরা? এই প্রশ্ন উঠে আসতেই এক মুখ হাসি নিয়ে দুই বোনের জবাব, "এখনই বলা যাবে না, তবে সম্ভবত খুব শীঘ্রই সুখবর পাবেন সকলে।" এই উত্তরেই পরিষ্কার যে মনের মানুষ পেয়েছেন তাঁরা। সঙ্গে এও জানালেন, ওই বিজ্ঞাপনের জন্য বহু মানুষের সঙ্গে দেখা হয়েছে এবং এমন সব মজার ঘটনা ঘটেছে, যা নিশ্চয়ই একদিন সকলের সঙ্গে ভাগ করে নেবেন।

 


তবে সুখবর এই বছর না পরের বছর তা এখনই বলা যাবে না, সেটার জন্য অপেক্ষা করতে হবে, বলে জানান মৌবনী-মুমতাজ। তাহলে কি তিন বোন একসঙ্গে বিয়ের পিঁড়িতে বসছেন? মৌবনী-মুমতাজের কথায়, "যদি সব ঠিক থাকে তাহলে হতেই পারে, তবে এর চেয়ে বেশি এখন আর কিছুই বলা যাবে না।" মৌবনী অবশ্য বুঝিয়ে দেন, মনের মানুষ তিনি ইতিমধ্যেই পেয়ে গিয়েছেন এবং তাঁর সঙ্গে কথাবার্তাও চলছে প্রতিনিয়ত। 

 


যেমন মানুষের খোঁজে ছিলেন তেমনটাই পেয়ে গিয়েছেন তাঁরা তাই আর খোঁজার দরকার নেই।সবশেষে দুই বোন এও বলেন, "যাঁরা সুপাত্র পাচ্ছেন না, তাঁরা পুরনো নিয়ম মেনে বিজ্ঞাপন দিন তাহলে নিশ্চয়ই মনের মত মানুষ পেয়ে যাবেন।"


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া