বুধবার ০৬ মে ২০২৬

সম্পূর্ণ খবর

বিনোদন | প্রেমিক দেবমাল্যর সঙ্গে বিয়ের পিঁড়িতে মধুমিতা, কতদূর প্রস্তুতি? কী জানালেন আজকাল ডট ইন-কে? 

Reporter: শ্যামশ্রী সাহা | লেখক: Snigdha Dey | Editor: শ্যামশ্রী সাহা ১৭ মার্চ ২০২৫ ২৩ : ৩৬Snigdha Dey

নিজস্ব সংবাদদাতা: বসন্ত চলে গেলেও টলিউডে এখনও প্রেমের মরশুম। শুধু প্রেমই নয়, পরিণতি পেতে চলেছে ভালবাসা। প্রেমিক দেবমাল্য চক্রবর্তীর সঙ্গে বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন মধুমিতা সরকার। এই সুখবর নিজেই সমাজমাধ্যমে ভাগ করে নিয়েছেন অভিনেত্রী।

 


সমাজমাধ্যমে দেবমাল্যর সঙ্গে ছবি ভাগ করে মধুমিতা লেখেন, 'এবছর ডিসেম্বর বা আগামী বছর আমরা বিয়ের পরিকল্পনা করছি। আমাদের দু'জনেরই শীতকাল খুব প্রিয়। ততদিন অবধি পাহাড়ে আরও সুন্দর মুহূর্ত তৈরি করছি।'

 

 

অভিনেত্রী আরও লেখেন, "২০১৯ সালে আমাদের প্রথম দেখা হয়েছিল। কিন্তু কোনও ভাবে যোগাযোগ থাকেনি সেসময়। এরপর কিছু মাস আগে আবার আমাদের কথাবার্তা শুরু হয়। বন্ধুত্ব দিয়েই সম্পর্কটা শুরু হয়েছিল। এরপর বাকিটা ইতিহাস।" 

 


বিয়ের খুঁটিনাটি নিয়ে আজকাল ডট ইন-কে মধুমিতা বলেন, "ছোটবেলার বন্ধুত্ব থেকে বহু বছর পর যোগাযোগ, তারপর প্রেম, অবশেষে একসঙ্গে থাকার সিদ্ধান্ত। বিয়ের তোড়জোড় চলছে। পাহাড় আমাদের দু'জনেরই প্রিয়, তাই এখন ঘুরতে চাই আরও বেশি, যাবতীয় কাজও সেরে নিচ্ছি। কারণ এরপর বিয়ের প্রস্তুতি শুরু হবে।"

 

প্রসঙ্গত, দেবমাল্যর সঙ্গে প্রেম কোনওদিন লুকিয়ে রাখেননি মধুমিতা। সমাজমাধ্যমে ভাগ করে নিয়েছেন দু'জনের কাটানো সুন্দর মুহূর্ত। একাধিক সাক্ষাৎকারেও কথা বলেছেন প্রেমিককে নিয়ে। তখনই জানিয়েছিলেন বিয়ের সিদ্ধান্ত নিয়েছেন। এবার সেই পরিকল্পনা বাস্তবায়নের সময় এসেছে।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া