শুক্রবার ০৩ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

বিনোদন | ব্যাটের বদলে লাঠি হাতে ক্যামেরার সামনে সৌরভ গাঙ্গুলি! কাকে দেখে কুরুক্ষেত্র জুড়লেন শুটিং ফ্লোরে?

Reporter: নিজস্ব সংবাদদাতা | লেখক: Snigdha Dey | Editor: শ্যামশ্রী সাহা ১৭ মার্চ ২০২৫ ১৮ : ২৫Snigdha Dey

নিজস্ব সংবাদদাতা: ক'দিন আগেই খবর এসেছিল নেটফ্লিক্সের ওয়েব সিরিজ 'খাকি: দ্য বেঙ্গল চ্যাপ্টার'-এর জন্য শ্যুট করেছেন স্বয়ং সৌরভ গাঙ্গুলি। ব্যাট-বলে ঝড় তোলা মহারাজ ক্যামেরাতেও যে বেশ সাবলীল, তা 'দাদাগিরি'র মঞ্চে দেখেছেন দর্শক। তবে এবার একেবারে উর্দি পরা পুলিশ অফিসারের চরিত্রে নেটিজেনদের চমকে দিলেন 'দাদা'।

 

 

সদ্য সামনে আসা প্রোমোতে দেখা যাচ্ছে, খাকির কাস্টিং চলছে। হঠাৎই পুলিশের পোশাক পরে সেখানে হাজির হন সৌরভ গাঙ্গুলি। সৌরভকে বলতে শোনা যায়, "বাংলাকে নিয়ে শো বানাচ্ছেন, আর দাদাকে ডাকলেন না!"

 


এরপর সৌরভকে তাঁর চরিত্রটি বোঝাতে থাকেন পরিচালক অয়ন সেনগুপ্ত। তিনি বলেন, "আপনি একজন সৎ পুলিশ অফিসার, চোখেমুখে সেই রাগ দেখাতে হবে।" এএরপর সৌরভ ভাবেন, "রাগ তো অনেক আছে, কাউকে মনে করতেই হবে।" এরপরই ফুটে ওঠে গ্রেগ চ্যাপেলের চেহারা। তাঁকে দেখে এমন রাগ দেখান, যে কেঁপে ওঠে সেট।

 

এরপর পরিচালক শর্ত দেন, মাত্র ৮ সেকেন্ডে দমদার অ্যাকশন করতে হবে। এই কথা শুনে তো মাথায় হাত সৌরভের। ঠিক তখনই চালানো হয় জিতের একটা ভিডিও। সেখানে জিতকে অ্যাকশন অবতারে বেশ ঘাবড়েই যান বাংলার 'মহারাজ'। তাই অভিনয় নয়, 'খাকি'র প্রচারই করবেন বলে ঠিক করেন তিনি। 

 

মজার এই প্রোমো দেখে মিশ্র প্রতিক্রিয়া ভেসে এসেছে নেটিজেনদের কাছ থেকে। কেউ সৌরভের 'কমিক সেন্স'-এর প্রশংসা করেছেন। কেউ আবার তাঁকে এই চরিত্রে দেখে মোটেই পছন্দ করেননি।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া