বুধবার ০৬ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Reporter: নিজস্ব সংবাদদাতা | লেখক: Snigdha Dey | Editor: শ্যামশ্রী সাহা ১৬ মার্চ ২০২৫ ১৬ : ৫২Snigdha Dey
সংবাদসংস্থা মুম্বই: গত বছর বলিপাড়ায় কানাঘুষো চলছিল, বিচ্ছেদের পথে হাঁটছেন অভিষেক বচ্চন ও ঐশ্বর্য রাই বচ্চন। তবে নিজেরাই সেই জল্পনায় জল ঢেলেছেন।অনুরাগীদের ধারণা, আরাধ্যার স্কুলের অনুষ্ঠানে থেকেই ফের ভুল বোঝাবুঝি মিটিয়ে নিয়েছেন অভিষেক-ঐশ্বর্য।
তবে এই নিয়ে কোনও প্রতিক্রিয়াই দেননি তাঁরা। সম্প্রতি এক সাক্ষাৎকারে অভিষেক জানিয়েছেন, কন্যা আরাধ্যার বড় প্রভাব রয়েছে তাঁর জীবনে। এমনকী কাজের জগতেও মেয়ের বড় প্রভাব রয়েছে।
সম্প্রতি 'বি হ্যাপি' নামে একটি ছবিতে অভিনয় করেছেন অভিষেক। এই ছবিতে একজন একা বাবার ভূমিকায় অভিনয় করেছেন তিনি। মেয়ের সঙ্গে বাবার সমীকরণ তুলে ধরা হয়েছে ছবিতে। এখানেই আরাধ্যার সঙ্গে তাঁর সম্পর্ক বড় ভূমিকা পালন করেছে বলে জানিয়েছেন অভিষেক।
সম্প্রতি, এক সাক্ষাৎকারে অভিষেক জানান, বাবা হওয়ার পর তাঁর দৃষ্টিভঙ্গিতে বদল এসেছে। অভিষেকের কথায়, "অতিরিক্ত যৌনতাপূর্ণ দৃশ্যে কাজ করি না। অস্বস্তি হয়, মনে হয় এটা আমার জন্য ঠিক না। এমন ছবিই বেছে নিই, যে ছবি আরাধ্যার সঙ্গে বসে দেখতে পারব। কোনও দৃশ্যই আমাদের অস্বস্তিতে ফেলবে না।"
প্রসঙ্গত, ১৪ মার্চ 'অ্যামাজন প্রাইম'-এ মুক্তি পেয়েছে রেমো ডি'সুজা পরিচালিত ছবি 'বি হ্যাপি'। এই ছবিতে অভিষেকের মেয়ের চরিত্রে অভিনয় করেছেন ইনায়ত বর্মা। 'লুডো'-তেও অভিষেকের মেয়ের চরিত্রে অভিনয় করেছিল ইনায়ত। এছাড়াও এই ছবিতেও রয়েছেন নোরা ফতেহি, হারলিন শেঠি, জনি লিভারও।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি