বুধবার ০৬ মে ২০২৬

সম্পূর্ণ খবর

TheArcArt

বিনোদন | মন পড়ে রাহুলের গোপন কথা ফাঁস করল 'দুগ্গামণি'! হেসে খুন মানালি, কী চলছে শুটিং ফ্লোরে?

Snigdha Dey | | Editor: শ্যামশ্রী সাহা ১৬ মার্চ ২০২৫ ১৬ : ০৯Snigdha Dey

নিজস্ব সংবাদদাতা: ছোট্ট দু্গ্গামণির মধ্যে নিজের হারিয়ে যাওয়া মেয়েকে খুঁজে পায় গায়েত্রী। কিন্তু পরিবারের চাপে তাকে সে মায়ের ভালবাসা দিতে পারে না। এদিকে, মাকে খুঁজতে হয়রান দুগ্গামণি। সে কি পারবে মায়ের কাছে পৌঁছতে? জানতে আজকাল ডট ইন পৌঁছে গিয়েছিল কালার ফিউশন স্টুডিওতে, জি বাংলার ধারাবাহিক 'দুগ্গামণি ও বাঘমামা'র শুটিং ফ্লোরে।


খুদেদের আবদারে নাজেহাল দশা

দুপুর গড়িয়ে বিকেলের দিকে। সারাদিন পর দুগ্গামণিকে নিজের হাতে ভাত খাইয়ে দিচ্ছে গায়েত্রী। শুকনো ভাত খেতে খেতে হঠাৎ কেশে ওঠে 'দুগ্গামণি' ওরফে রাধিকা কর্মকার। সঙ্গে সঙ্গে কোলে নিয়ে জল খাইয়ে দেন পর্দার 'গায়েত্রী' ওরফে মানালি মনীষা দে। ঠিক যেন মা-মেয়ে। পরবর্তী দৃশ্যের জন্য লাইট বদলের সময় খানিক বিরতি পাওয়া গেল। এক ছুটে ফ্লোরের বাইরে বেরিয়ে গেল ছোট্ট রাধিকা। পিছনে ছুটলেন মানালিও। বাইরে আসতেই দেখা মিলল পর্দার 'প্রকাশ' ওরফে রাহুল দেব বসু ও 'চমচম' ওরফে ফুগলার। 


ফুগলাকে দেখেই খুনসুটিতে মাতল রাধিকা। সঙ্গে রাহুলের কোলে ওঠার বায়না। দুই খুদেকে কোলে নিয়ে নাজেহাল রাহুল। কাণ্ড দেখে হেসে খুন মানালি। এভাবেই কাটছে তাহলে? রাহুলের জবাব, "দু'জন নয়, তিনজন বাচ্চাকে সামলাতে হচ্ছে আমাকে। দারুণ কাটছে‌।" চোখ বড় করে মানালি বলেন, "একি! তিন নম্বর বাচ্চাটা আমিই নিশ্চয়ই। তা সে যে যাই বলুক। বাচ্চাদের পছন্দের ভোট আমার দিকেই।" রাধিকা ও ফুগলা মানালিকে জড়িয়ে ধরে বুঝিয়ে দেয়, রাহুলের থেকেও মানালির সঙ্গে তাদের বেশি সখ্য। 


সত্যিই মন পড়তে পারে 'দুগ্গামণি'?

সত্যিই কি মন পড়তে পারে 'দুগ্গামণি'? রাধিকার কথায়, "পারেই তো! যেমন মানালিমিমি ভাবছে কখন প্যাকআপ হবে। চমচম ভাবছে কী কী খাবার আছে ফ্লোরে। আর রাহুল আঙ্কেল ভাবছে, কখন বেড়াতে যাবে।" রাধিকার কথা শেষ হতেই হাততালি দিয়ে উঠলেন মানালি ও রাহুল। গল্প যেভাবে এগোচ্ছে, তাতে রাহুলকে কি একটু ভয় পাচ্ছে রাধিকা? মিচকে হেসে অভিনেতার জবাব, "একদম! ঠিক এই কারণেই মানালির সঙ্গে বন্ধুত্ব বেশি। একদিন তো রাধিকা বলেই দিল, 'কেন এত রেগে যাও আমার উপর?' কী উত্তর দেব! আমি বরাবরই ছোটদের খুব ভালবাসি। কিন্তু গল্পে বড্ড রাগী। তাই সময় লাগবে আমার পছন্দের তালিকায় জায়গা পেতে।" এদিকে, ফুগলা ও রাধিকার খেলা চলছে। তাদের সঙ্গে পাল্লা দিয়ে ছোটবেলায় ফিরে গিয়েছেন মানালিও। হঠাৎই হাজির 'মিঠিঝোরা'র 'নীলু' ওরফে দেবাদৃতা বসু। আসলে পাশের ফ্লোরেই চলছে 'মিঠিঝোরা'র শুটিং। তাই একটু বিরতি মিলতেই আড্ডা জমাতে হাজির সে। দেবাদৃতা আসতেই মুখে হাসি ফুটল রাহুলের। 'নতুন আন্টি'কে দেখে বেজায় খুশি রাধিকাও।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া