বুধবার ০৬ মে ২০২৬

সম্পূর্ণ খবর

বিনোদন | সৃজিত-রাণার 'লহ গৌরাঙ্গের নাম রে'তে 'বিষ্ণুপ্রিয়া' অলকানন্দা, কীভাবে এল সুযোগ? কী জানালেন অভিনেত্রী?

Snigdha Dey | | Editor: শ্যামশ্রী সাহা ১৫ মার্চ ২০২৫ ১৫ : ৪০Snigdha Dey

নিজস্ব সংবাদদাতা: প্রথমবার এই ছবির ঘোষণা হয় ২০২১-এর শীতে। তখন থেকেই চর্চায় রাণা সরকারের ‘লহ গৌরাঙ্গের নাম রে’ ছবি। ছবির পরিচালনায় থাকছেন সৃজিত মুখোপাধ্যায়। রাণা-সৃজিতের জুটির রয়েছে তাক লাগানো ইতিহাস। এই জুটি থেকেই বাংলা ছবি পেয়েছে ‘জাতিস্মর’, ‘চতুষ্কোণ’। সেই সময় শোনা গিয়েছিল, বাংলা বিনোদন দুনিয়ার এক ঝাঁক তারকা অভিনয় করছেন সেই ছবিতে।

 

তবে নানা কারণে সেই ছবির শুটিং শুরু হয়নি। পিছিয়েছে একাধিকবার। তবে এবার জোরকদমে তোড়জোড় শুরু হল এই ছবির। ছবির চরিত্রাভিনেতাদের মধ্যে দেখা যাবে শুভশ্রী গঙ্গোপাধ্যায়, ব্রাত্য বসু, সুজন নীল মুখোপাধ্যায়, ইন্দ্রনীল সেনগুপ্ত, ইশা সাহা, পার্ণো মিত্র, দর্শনা বণিক ও ছোটপর্দার‌ পরিচিত মুখ দিব্যজ্যোতি দত্তকে। ছবিতে 'মহাপ্রভু'র চরিত্রে দিব্যজ্যোতি।

 

এছাড়াও গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে ছোটপর্দার পরিচিত মুখ অলকানন্দা গুহকে। ছবিতে তিনি 'বিষ্ণুপ্রিয়া'। প্রথমবার সৃজিত মুখোপাধ্যায়ের ছবিতে কাজ করা প্রসঙ্গে আজকাল ডট ইন-কে অলকানন্দা বলেন, "ছ'বছর আগে একটি ধারাবাহিকে 'বিষ্ণুপ্রিয়া'র চরিত্রটি করেছিলাম। তখন রাণাদা বলেছিলেন, কোনওদিন বড়পর্দায় 'মহাপ্রভু' নিয়ে কাজ করলে আমাকেই 'বিষ্ণুপ্রিয়া'র চরিত্রটি দেবেন। আজ এত বছর পর যে কথা রেখেছেন, সৃজিত মুখোপাধ্যায়ের সঙ্গে কাজের সুযোগ পেয়েছি, মনে হচ্ছে যেন স্বপ্নপূরণ।"

 

প্রসঙ্গত, ছবির গানের দায়িত্বে রয়েছেন ইন্দ্রদীপ দাশগুপ্ত। থাকছে কবীর সুমনের কন্ঠে গানও। চলতি বছরের মাঝামাঝি সময়ে শুরু হতে চলেছে ছবির শুটিং। বছর শেষে মুক্তি পাবে 'লহ গৌরাঙ্গের নাম রে'।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া