বুধবার ০৬ মে ২০২৬

সম্পূর্ণ খবর

বিনোদন | 'ক্লিন হেড' পরমব্রত, চশমা চোখে উদাস কৌশানী! প্রকাশ্যে সৃজিতের 'কিলবিল সোসাইটি'র প্রথম ঝলক 

Reporter: নিজস্ব সংবাদদাতা | লেখক: Snigdha Dey | Editor: শ্যামশ্রী সাহা ১৩ মার্চ ২০২৫ ১৪ : ০১Snigdha Dey

নিজস্ব সংবাদদাতা: সৃজিত মুখোপাধ্যায়ের 'আনন্দ কর' ফিরছে 'কিলবিল সোসাইটি' নিয়ে। এই খবর আগেই প্রকাশ্যে এসেছিল। এবার সামনে এল ছবির প্রথম ঝলক। এদিকে, ছবির টিজার মুক্তি পেতে চলেছে ১৫ মার্চ। জানা যাচ্ছে, এবার 'আনন্দ কর'কে দর্শক দেখবেন একেবারে অন্য রূপে। সঙ্গে তার গল্পেও থাকবে প্রচুর ট্যুইস্ট।

 

এই গল্পে 'আনন্দ কর' ওরফে পরমব্রত চট্টোপাধ্যায় চুল কামিয়ে হাজির হলেন অন্য অবতারে। সে নাকি আর আগের মতো হাসি–খুশি মজার মানুষ নেই। বরং অনেক ঠান্ডা, কঠিন। যে মৃত্যুর অ্যানাটমি সবার থেকে ভাল বুঝত, এবার সেই নাকি ভাগ্য পরিবর্তন করার চেষ্টা করবে। কেন এমন পরিবর্তন হল? উত্তর মিলবে ছবিতে।


অন্যদিকে, আনন্দের সঙ্গে এ বার থাকছে 'পূর্ণা আইচ' ওরফে কৌশানী মুখোপাধ্যায়। গল্পে সে কোনও নিয়মের ধার ধারে না। সে কোনও কিছুকেই ভয় পেত না। কিন্তু ক্রমশ ভয় তাকে গ্রাস করে। পরিবর্তন হয় তার। কিন্তু ঠিক কী কারণে এইরকম হল? এই সবের উত্তর দিতে আসছে 'কিলবিল সোসাইটি'।


পরমব্রত, কৌশানী ছাড়াও এদিন সামনে এল ছবির আরও কিছু গুরুত্বপূর্ণ চরিত্রের প্রথম ঝলক। তাঁদের মধ্যে রয়েছেন বিশ্বনাথ বসু, সন্দীপ্তা সেন আর অনিন্দ্য চট্টোপাধ্যায়। গল্পে তাঁরাও ধরা দিলেন একেবারে অন্যরকম অবতারে।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া