বুধবার ০৬ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Snigdha Dey | | Editor: শ্যামশ্রী সাহা ১১ মার্চ ২০২৫ ১৪ : ৩৮Snigdha Dey
নিজস্ব সংবাদদাতা: রহস্য-রোমাঞ্চে ভরছে বিনোদন জগত। সেই তালে মিল রেখে ওটিটি প্ল্যাটফর্ম 'ক্লিক' নিয়ে এল আরও একটি রহস্যময় সিরিজ 'ডিটেক্টিভ চারুলতা'।
গল্পে প্রাইভেট ডিটেক্টিভ চারুলতা মিত্র আর তার খুড়তুতো ভাই তপু সাধারণত মামুলি কেস নিয়েই ব্যস্ত থাকে। কিন্তু চারুর বিশ্বাস, একদিন ফেলুদা বা শার্লকের মতো তারও নামডাক হবে। সেই সুযোগটা আসে চারুর নতুন সহকারী ম্যাডির হাত ধরে।
রহস্য ঘনিয়ে ওঠে যখন খ্যাতনামা তন্ত্রবিদ রমা সেন নিজের মৃত্যুর ভবিষ্যদ্বাণী করেন এবং অবিশ্বাস্যভাবে সেটি সত্যিও হয়ে যায়। অন্ধবিশ্বাসে ভরা রহস্যের জাল কাটিয়ে বাস্তববাদী চারু যখন এই কেসের গভীরে পৌঁছতে যায়। তখন সামনে আসে একের পর এক রহস্যময় মৃত্যু। কলকাতার বুকে চলে একের পর এক খুন।
ধীরে ধীরে চারু বুঝতে পারে, এই খুনের ঘটনাগুলোর উৎস লুকিয়ে রয়েছে তিন দশক আগের এক অভিশপ্ত দিনে। চারু কি পারবে এই ধারাবাহিক মৃত্যুর রহস্য উন্মোচন করে খুনিকে শাস্তি দিতে?
সিরিজে 'চারুলতা'র ভূমিকায় দেখা যাবে অভিনেত্রী সুরঙ্গনা বন্দ্যোপাধ্যায়কে। 'তপু'র চরিত্রে দেবমাল্য গুপ্ত, 'ম্যাডি'র চরিত্রে পামেলা কাঞ্জিলাল, 'পরমা সেন'-এর চরিত্রে চৈতি ঘোষাল। এছাড়াও গুরুত্বপূর্ণ চরিত্রে থাকছেন অনুজয় চট্টোপাধ্যায়, মল্লিকা মজুমদার, মানস মুখোপাধ্যায়, সন্মিত্র ভৌমিক, পূজা সরকার ও সবুজ বর্ধন। চিত্রনাট্য ও পরিচালনায় জয়দীপ ব্যানার্জি, গল্প ও সংলাপে সৌমিত দেব। গানের দায়িত্বে প্রাঞ্জল দাস।
'ক্লিক'-এর ডিরেক্টর নীরজ তান্তিয়ার কথায়, "আমরা বছরটি শুরু করেছিলাম একটি সামাজিকভাবে গুরুত্বপূর্ণ ও প্রাসঙ্গিক বিষয়ের সিরিজের মাধ্যমে। আমরা সেই ধারাই বজায় রাখছি। প্রচলিত ধ্যান ধারণাকে ভেঙে। কিছুদিন আগে সমগ্র বিশ্বে নারী দিবস পালিত হয়েছে, এবার আমরা উপস্থাপন করছি এক ক্ষমতাবান মহিলা গোয়েন্দাকে। মধ্যবয়সী পুরুষদের আধিপত্যপূর্ণ গোয়েন্দা জগতে, "ডিটেক্টিভ চারুলতা" এক নতুন দিশা দেখাবে।"
সুরঙ্গনা বন্দ্যোপাধ্যায়ের কথায়, "এক কথায় দুর্দান্ত অভিজ্ঞতা। চরিত্রের প্রস্তুতির একটি গুরুত্বপূর্ণ অংশ ছিল অ্যাকশন দৃশ্যগুলি করা। যা,আগে কখনও করিনি। প্রাজ্ঞ দত্ত ও অ্যাকশন টিমের কাছে এই কারণে আমি খুবই কৃতজ্ঞ। সিরিজটি 'ক্লিক'-এর সঙ্গে আমার প্রথম কাজ ছিল। আবার কাজ করার জন্য মুখিয়ে আছি।
যখন আমরা 'গোয়েন্দা' শব্দটি ভাবি, তখন আমাদের মনে একটি নির্দিষ্ট ধরনের ছবি ভেসে ওঠে। একজন মধ্যবয়স্ক বুদ্ধিমান পুরুষ, যিনি সমস্ত রহস্য সমাধান করতে প্রস্তুত। সেখান থেকে বেরিয়ে এসে একজন তরুণী একই কাজ করছে - এই ভাবনাটা খুব আকর্ষণীয়।"
জয়দীপ বন্দ্যোপাধ্যায়ের কথায়, "ক্লিক-এর সঙ্গে গত পাঁচ বছরে এটি আমার পঞ্চম কাজ। অনুজয়ের জন্য এই সিরিজ ছিল এক প্রকার রিইউনিয়ন। অভিনেতা অনুজয় চট্টোপাধ্যায়কে এখানে পুনরাবিস্কার করবেন দর্শক। সুরঙ্গনা আমার কাজটা শুরু থেকেই সহজ করে দিয়েছিল। কারণ ও অডিশনের সময় থেকেই চারুলতাকে আপন করে নিয়েছিল। কঠিন অ্যাকশন দৃশ্য থেকে শুরু করে চরম আবেগেময় মুহূর্ত, সমস্তটাতেই সুরঙ্গনা চরম সাবলীল। এখন চিরাচরিত গোয়েন্দা কাহিনির সঙ্গে মিশে গিয়েছে আধুনিক সিনেমা সিরিজের নির্মাণশৈলী। এককথায়, 'ডিটেক্টিভ চারুলতা' হল বাংলার প্রথম ফ্যান ফিকশন ওয়েব সিরিজ।"
অনুজয় বলেন, "সিরিজের প্রস্তুতির সময় সচেতন ছিলাম যাতে চরিত্রটি কেবল কমিক রিলিফ হয়ে না থাকে। গল্পটি কেবল থ্রিলার নয়। বহু চরিত্রের আনাগোনা এই গল্পে। আমাদের আশেপাশের সাধারণ চরিত্র বিশেষ হয়ে উঠেছে এই সিরিজে।"
মল্লিকা বলেন, "টেলিভিশনে দর্শক যেভাবে আমাকে দেখেন, এই চরিত্র তার থেকে সম্পূর্ণ ভিন্ন। গল্পের প্রতিটা মোড়ে চমক আছে। আশা করছি, দর্শকের পছন্দ হবে।"
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি