বুধবার ০৬ মে ২০২৬

সম্পূর্ণ খবর

বিনোদন | 'আঁখি'কে চোখে হারাচ্ছে 'দেবা'! বাস্তবেও প্রেম করছে জুটিতে? শুটিং ফ্লোরে ফাঁস গোপন কথা

Snigdha Dey | | Editor: শ্যামশ্রী সাহা ০৯ মার্চ ২০২৫ ১৬ : ১৮Snigdha Dey

নিজস্ব সংবাদদাতা: গল্পের মোড়ে আঁখি ও ঝিলিক এখনও একে অন্যের হয়ে 'প্রক্সি' দেয়। কিন্তু তারা এখনও জানে না যে আসলে তাদের পরিচয় কী? দুই যমজ বোন কি চিনতে পারবে নিজেদের? জানতে আজকাল ডট ইন পৌঁছে গিয়েছিল ম্যাকনেল স্টুডিওয়, স্টার জলসার 'দুই শালিক'-এর শুটিং ফ্লোরে।

 

চার আনার চিৎকারে ফ্লোরে কান পাতা দায়। যদিও সবটাই দৃশ্যের খাতিরে। অন্ধকারে দেবাকে দেখে ভয় পেয়েছে সে। কিছুক্ষণ পর আঁখির ছুটি মিলল। ফ্লোরের বাইরে আসতেই গৌরবের সঙ্গে মুখোমুখি। পর্দায় দু'জনের একটু গোলমেলে সম্পর্ক। ঠিক কেমন সম্পর্ক দু'জনের? প্রশ্ন শুনে হেসে ফেলেন পর্দার 'আঁখি' ওরফে তিতিক্ষা দাস। হাসি থামিয়ে বলেন, "গৌরব আমার দেওর আর জামাইবাবু দুটোই। বেশ মজার সম্পর্ক। সচরাচর এরকম দেখা যায় না কিন্তু।" এই যে আঁখির পাশে দাঁড়িয়ে আছেন, দেবা দেখলেই তো তেলেবেগুনে জ্বলে উঠবে! 'গৌরব' ওরফে সায়ন বসুর জবাব, "ও যে আমার বউয়ের পাশে দাঁড়ায়, রিল করে, ছবি তোলে আমি কিছু বলি? দেবার এত বউভক্তি ভাল না। যা দেখছি ওকে শেখাতে হবে অনেককিছু।" কথা শেষ হতে না হতেই কলার তুলে হাজির 'দেবা' ওরফে অর্কপ্রভ রায়। পাশাপাশি তিনজন থাকলেও একটু অসম্পূর্ণ। কারণ, পর্দার 'ঝিলিক' ওরফে নন্দিনী দত্ত নেই। নন্দিনীর কথা উঠতেই সায়ন মজার ছলে বলেন, "খুব মন খারাপ আমার শালিকটা উড়ে গিয়েছে বলে। যাই খুঁজে নিয়ে আসি।"

 

দেবাকে আঁখি-ঝিলিক দু'জনের সঙ্গেই দারুণ পছন্দ করেছেন দর্শক। প্রশ্ন শেষ হওয়ার আগেই অর্কপ্রভর জবাব, "কারণ ডিমান্ড বেশি।" এই কথা শুনে তিতিক্ষা বলেন, "ও বাবা! একটু বেশি বাড়াবাড়ি হয়ে গেল না? কন্ট্রোল!" দু'জনের হাসি আর খুনসুটিতে জমলো আড্ডা। আপনাদের বাস্তবেও জুটি ভাবতে শুরু করেছেন দর্শক! অর্কপ্রভর জবাব, "সে আর কী বলব, ভালই লাগে চর্চায় থাকতে।" শুধু কয়েকটা শব্দে অর্কপ্রভকে চেনাতে হলে কী বলবেন? তিতিক্ষার কথায়, "অনেক পয়েন্ট আছে আমার কাছে। বলতে শুরু করলে শেষ হবে না। যেমন, লেট করে শুটিংয়ে আসা, তাড়াতাড়ি বাড়ি যেতে চাওয়ার বায়না, খুব গোছানো, প্রচুর ট্যানট্রাম, খুব জেদি, খুব ভাল বন্ধু। মজার বিষয় হল এই পয়েন্টগুলো শুধু অর্কপ্রভর ক্ষেত্রে নয়, নন্দিনীর ক্ষেত্রেও প্রযোজ্য। আমাকে আর নন্দিনীতে খানিকটা একরকম দেখতে হলেও, অর্কপ্রভ-নন্দিনীর স্বভাবে অনেক মিল রয়েছে।"

 

আড্ডায় ঢুকে পড়ল এবার ছোট্ট 'চার আনা' ওরফে তৃষাণ ঘোষ। তাকে কোলে তুলে খুনসুটিতে মাতলেন অর্কপ্রভ। সঙ্গ দিলেন তিতিক্ষাও।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া