বুধবার ০৬ মে ২০২৬

সম্পূর্ণ খবর

বিনোদন | ফের খল চরিত্রে ভরত কল, নায়ক-নায়িকাকে বিপাকে ফেলতে কোন ধারাবাহিকে 'এন্ট্রি' নিচ্ছেন অভিনেতা?

Snigdha Dey | | Editor: শ্যামশ্রী সাহা ০৯ মার্চ ২০২৫ ১৫ : ০৬Snigdha Dey

নিজস্ব সংবাদদাতা: বহু অপেক্ষার পর স্টার জলসার পর্দায় ফিরছেন তৃণা সাহা ও ইন্দ্রজিৎ বসু। ধারাবাহিক 'পরশুরাম: আজকের নায়ক'-এর প্রোমো এসেছিল আগেই। পুরুষকেন্দ্রিক মেগা ঘোষণা করে বেশ চমকেই দিয়েছে জলসা। ধারাবাহিকের নাম ভূমিকায় এবার নায়ক। 

 

 

'পরশুরাম' ইন্দ্রজিৎ ছাপোষা বাঙালি। চেক শার্ট আর লুঙ্গি পরে রোজের রুটিন মেনে বাজার যায় সে। পরশুরামের স্ত্রীর চরিত্রে তৃণা। যে নিজের দুই সন্তান আর সংসার নিয়ে রীতিমতো হিমশিম খায়। 

 

 

বাবা মা আর দুই সন্তান মিলে একেবারে মধ্যবিত্ত একটা সংসার। কিন্তু এর পরেই বদলে যায় ছবিটা। ইন্দ্রজিৎ-কে দেখা যায় ভরপুর অ্যাকশন করতে। সাদাসিধে বাঙালির পিছনে লুকিয়ে রয়েছে অন্য সত্তা। গল্পে ইন্দ্রজিৎ এমন কোনও কাজ করেন যা তাঁর বাড়ির লোকেরা জানে না। কী সেই কাজ? ধারাবাহিকের গল্পেই তা ক্রমশ প্রকাশ্য। তবে একদিকে যেমন সাধারণ সংসারের গল্প, অন্যদিকে তেমনই রয়েছে ভরপুর অ্যাকশন।

 

 

এই ধারাবাহিকে গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যেতে চলেছে অভিনেতা ভরত কলকে। সূত্রের খবর, এবারও নেতিবাচক চরিত্রেই নজর কাড়তে প্রস্তুত তিনি। যদিও গল্পের আঙ্গিকে তাঁর চরিত্রটি এখনও প্রকাশ্যে আসেনি। তবে তিনি যে পরশুরামকে বিপাকে ফেলবেন তা বলাই বাহুল্য।

 

 

প্রসঙ্গত, ১০ মার্চ থেকে প্রতিদিন রাত আটটায় দেখা যাবে 'পরশুরাম'। অর্থাৎ টিআরপিতে 'সেরার সেরা' জি বাংলার 'পরিণীতা'কে টক্কর দিতে জলসার হাতের অস্ত্র এখন তৃণা-ইন্দ্রজিতের মেগা। এবার কি রদবদল হবে টিআরপি তালিকায়?


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া