বুধবার ০৬ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Reporter: নিজস্ব সংবাদদাতা | লেখক: Snigdha Dey | Editor: শ্যামশ্রী সাহা ০৮ মার্চ ২০২৫ ১৮ : ৫০Snigdha Dey
সংবাদসংস্থা মুম্বই: টিনসেল টাউনে খবর অফুরান। বিনোদনের সমস্ত খবর জানতে যদি চান, চোখ রাখুন নজরে বিনোদনে। জেনে নিন সারাদিনের গরমা গরম খবর কী?
প্রতারণার শিকার শাহিদ!
মীরা রাজপুতের সঙ্গে সুখেই সংসার করছেন বলি অভিনেতা শাহিদ কাপুর। অতীতে করিনা কাপুর, প্রিয়াঙ্কা চোপড়ার মতো অভিনেত্রীদের সঙ্গে তাঁর নাম জড়িয়েছিল। সম্প্রতি, এক সাক্ষাৎকারে শাহিদ প্রেম প্রসঙ্গে কথা বলতে গিয়ে জানান, তিনি নাকি একাধিক মহিলার দ্বারা প্রতারিত হয়েছেন। প্রেমে পড়ে ঠকেছেন বহুবার। তাঁর এই কথায় সায় দেন স্ত্রী মীরাও। অর্থাৎ বোঝাই যায়, শাহিদ-মীরা একে অপরের কাছে সব বিষয়ে সাবলীল।
নতুন রূপে সোনাক্ষী
দক্ষিণী তারকা সুধীর বাবুর বহুল প্রতীক্ষিত অতিপ্রাকৃত থ্রিলার 'জটাধারা'র মাধ্যমেই সোনাক্ষী সিনহার তেলুগু ছবির জগতে অভিষেক হতে চলেছে। ইতিমধ্যেই শুরু হয়েছে ছবির শুটিং। নারী দিবসে সামনে এল ছবিতে অভিনেত্রীর চরিত্রের প্রথম ঝলক। হাত দিয়ে ঢাকা মুখের অধিকাংশ। তবে চোখে রয়েছে অদম্য সাহস। সোনাক্ষীর এই লুক ইতিমধ্যেই সাড়া ফেলেছে নেটপাড়ায়।
ফের পুলিশ অফিসারের চরিত্রে শাহরুখ?
'জওয়ান'-এর পর ফের পুলিশ অফিসারের চরিত্রে শাহরুখ খান। এবার তিনি রাজস্থানী পুলিশ অফিসার 'আজাদ বিক্রম রাঠোর'। যদিও কোনও ছবিতে নয়, এই চরিত্রে 'কিং খান' ধরা দিচ্ছেন একটি বিজ্ঞাপনে। সেই বিজ্ঞাপনের শুটিংয়ের ভিডিও এখন ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমে। এই মুহূর্তে 'আইফা অ্যাওয়ার্ড'-এর ২৫ তম বর্ষপূর্তিতে জয়পুরে পারি দিয়েছেন শাহরুখ। সেখানে তাঁকে দেখার জন্য উপচে পড়েছে ভিড়। অনুরাগীরা ঘিরে ধরেছেন তাঁদের পছন্দের নায়ককে। সেই ভিডিও উঠে এসেছে নেটপাড়ায়।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি