বৃহস্পতিবার ০৭ মে ২০২৬

সম্পূর্ণ খবর

বিনোদন | ছোটপর্দা পেরিয়ে ওটিটির দুনিয়ায় অভিষেক টুম্পার, কোন চরিত্রে ধরা দেবেন অভিনেত্রী?

Snigdha Dey | | Editor: শ্যামশ্রী সাহা ০৬ মার্চ ২০২৫ ১৩ : ৪৪Snigdha Dey

নিজস্ব সংবাদদাতা: টেলিভিশনের পরিচিত মুখ টুম্পা ঘোষ। বহু ধারাবাহিকে বিভিন্ন চরিত্রে অভিনয় করে দর্শক মনে জায়গা করে নিয়েছেন তিনি। বেশ কিছুদিন ধরেই বিনোদন জগত থেকে দূরে রয়েছেন টুম্পা। কিন্তু এবার ফিরছেন নতুন রূপে।

সূত্রের খবর, এবার ধারাবাহিকে নয়, ওটিটির দুনিয়ায় অভিষেক হতে চলেছে অভিনেত্রীর। 'ক্লিক'-এর সাপ্তাহিক মেগা সিরিজ 'বাড়ুজ্জে ফ্যামিলি'-তে এক গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যেতে চলেছে তাঁকে। জানা যাচ্ছে, গল্পে টুম্পার চরিত্রের নাম 'কিরণমালা'। আধুনিক সংস্কৃতির পক্ষপাতী সে। হঠাৎ একদিন এসে বাড়ুজ্জে বাড়ি দখল করতে চায় সে। এদিকে পরিবারের সন্দেহ গিয়ে পড়ে রোহিত মুখার্জির চরিত্র 'বিধান'-এর ওপর।

 

এদিকে, গল্পের মোড়ে জানা যায় কিরণমালা মানসিক ভারসাম্যহীন। তার নাকি অন্যের বাড়ি দখল করাই স্বভাব। এই সত্যি ফাঁস করে কিরণমালার বাবা। এই চরিত্রে দেখা যাবে রানা বসু ঠাকুরকে। কেন কিরণমালার এই অবস্থা? তার উত্তর দিতে নতুন রূপে আসছেন টুম্পা। এই সিরিজের মূল ভূমিকায় রয়েছেন বাড়ির কর্তা রোহিত মুখার্জি। তাঁর স্ত্রী 'কল্যানী'র চরিত্রে সুদীপা বসু। বড়ছেলে 'অরুণ'-এর চরিত্রে জ্যাক ভট্টাচার্য। ছোটোছেলে 'বরুণ'-এর চরিত্রে স্বর্ণ শেখর জোয়ারদার। তাঁর পাঞ্জাবি স্ত্রী- স্বেতা তিওয়ারি, ও তাঁদের মেয়ে 'গুরকিরণ'-এর চরিত্রে প্রেক্ষা সাহা।

পরিচালক সুমাল্য ভট্টাচার্যর কথায়, "অনেক সময় আমরা কাজের চাপ মুক্ত হতে, হাসতে ভুলে যাই। লেখক সঞ্জয় ভট্টাচার্য এবং সৃজনশীল প্রযোজক শান্তনু চট্টোপাধ্যায় নিশ্চিত করেছেন যে আমাদের দর্শক এই মেগা সিরিজের প্রতিটি পর্ব দেখে মজা পাবেন। ইতিমধ্যেই তা সাড়া ফেলেছে দর্শক মহলে। মেগা সিরিজের প্রায় প্রতিটি এপিসোডে নতুন চরিত্ররা ভিড় জমাচ্ছেন। যা দর্শকদের দৃষ্টি আকর্ষণ করছে।"


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া