বৃহস্পতিবার ০৭ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Snigdha Dey | | Editor: শ্যামশ্রী সাহা ০২ মার্চ ২০২৫ ১৭ : ২৫Snigdha Dey
সারাজীবন সবার কটু কথায় মুখে কুলুপ এঁটেছে পুতুল। কিন্তু মা হওয়ার পর একেবারে অন্যরূপ তার। মেয়ের গায়ে একটা কটূক্তির আঁচও আসতে দেয় না সে। বিয়ের পর থেকেই নানা ষড়যন্ত্রের শিকার হয় পুতুল। কীভাবে লড়াই করে মেয়ের স্বপ্নপূরণ করবে সে? জানতে আজকাল ডট ইন পৌঁছে গিয়েছিল এনটি ওয়ান স্টুডিওতে, সান বাংলার 'পুতুল টিটিপি'র শুটিং ফ্লোরে।
'সাপে নেউলে' সম্পর্ক
ফ্লোরে চলছে গোছগাছ। এদিকে মেকআপ রুমে তখন হইহই কাণ্ড। পর্দার 'সাপে নেউলে' জুটি এখন আড্ডায় মশগুল। আড্ডা আরও জমল গরম চা আর সিঙারায়। পুতুলকে তো একেবারেই সহ্য করতে পারে না কমলিকা, এখন তো পুরো ভোলবদল! জোরে হেসে 'কমলিকা' ওরফে রূপাঞ্জনা মিত্র বলেন, "সে তো গল্পে। ক্যামেরা অফ হলেই আমরা একদম ৩৬০ ডিগ্রি বদলে যাই। খেয়ালীকে প্রথম দেখেছিলাম 'আলতা ফড়িং'-এ। তখন থেকেই বুঝেছিলাম ওর মধ্যে কাজের খিদে আছে। তাই অল্প দিনেই ও আমার খুব কাছের হয়ে উঠেছে।" 'পুতুল' ওরফে খেয়ালী মণ্ডলের কথায়, "প্রথমে ভয় পেতাম রূপাঞ্জনাদিকে। এখন অনেকটা সাবলীল হয়েছি। কী করে এত শান্ত থাকেন সেটে, এই সিক্রেটা জানতেই হবে আমায়।" খেয়ালীর কথার মাঝেই হেসে ওঠেন রূপাঞ্জনা। বলেন, "ফ্লোরে ঢোকার আগে ফোনে সমস্ত রাগ, অভিযোগ উগরে দিয়ে আসি। তাই সারাক্ষণ শান্ত থাকি। আবার ফ্লোর থেকে বেরিয়েই আসল রূপ ধারণ করি।" রূপাঞ্জনার জবাবে হেসে ওঠেন ফ্লোর ম্যানেজারও।
ভিলেনের জয়জয়কার
মায়ের লড়াই সবসময় চোখে দেখা না গেলেও বোঝা যায়, খেয়ালীর জন্য কখনও লড়তে হয়েছে মাকে? একটু চুপ থেকে নায়িকার জবাব, "সবাই খুব কটাক্ষ করত। আমি যেহেতু গ্রামের মেয়ে, আমার স্বপ্নগুলো অনেকের কাছে হাসির খোরাক ছিল। কেউ না থাকলেও মা সব পরিস্থিতিতে, সব সময় আমার পাশে থাকে। অনেক কঠিন সময় একসঙ্গে পার করেছি।" কথা বলতে বলতে চোখ ছলছল খেয়ালীর। জড়িয়ে ধরে পিঠ চাপড়ে দেন রূপাঞ্জনা। ছেলে তো বড় হচ্ছে, মাকে কতটা আগলে রাখে? রূপাঞ্জনার কথায়, "ও বাবা! খুব হিংসুটে। বড় হলে কী হবে! যদি কোনও ছোট বাচ্চাকে আদর করি, সেটা যদি টিভিতে দেখতে পায়, ব্যস! কথা বলাই বন্ধ করে দেয়।" 'কমলিকা'কে দেখে দর্শক কতটা রেগে যাবেন? কী মনে হচ্ছে? প্রশ্ন শুনে দু'জনেই হেসে লুটোপুটি। খেয়ালী বলেন, "আবারও ভিলেনের জয় জয়কার হবে মনে হচ্ছে।" হাসি থামিয়ে রূপাঞ্জনা বলেন, "খুব রেগে যাবেন দর্শক। রাস্তায় আবারও অনেক খারাপ কথা শুনতে হবে। কিন্তু সব কিছুর জন্য প্রস্তুত 'কমলিকা'।"
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি