বুধবার ২৯ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
Snigdha Dey | | Editor: শ্যামশ্রী সাহা ০২ মার্চ ২০২৫ ১৬ : ১৪Snigdha Dey
নিজস্ব সংবাদদাতা: দর্শককে বিনোদনের খোরাক যোগাতে ওটিটি প্ল্যাটফর্ম 'হইচই'-এর জুরি মেলা ভার। অন্যদিকে, সিনেপ্রেমীদের কাছে নতুন গল্পের রসদ নিয়ে হাজির হয় প্রযোজনা সংস্থা 'এসভিএফ'। এবার দুই-এ মিলে নিয়ে আসছে বছরভর বিনোদন। শুক্রবার 'এসভিএফ' ও 'হইচই'-এর পক্ষ থেকে ঘোষণা হল একাধিক সিনেমা ও সিরিজের।
'গল্পের পার্বণ ১৪৩২' শীর্ষক এই অনুষ্ঠানে 'এসভিএফ' এবং 'হইচই'-এর যৌথ উদ্যোগে ২৬টি নতুন কাজের ঘোষণা হল। সেখানেই জানা গেল, ছোটপর্দা পেরিয়ে বড়পর্দায় 'বামাক্ষ্যাপা' রূপে ধরা দিতে চলেছেন অভিনেতা সব্যসাচী চৌধুরী। ছোটপর্দায় এই চরিত্রে অভিনয় করে দর্শকের মন কেড়েছিলেন সব্যসাচী। সেই জনপ্রিয়তার কথা মাথায় রেখেই 'সাধক বামাক্ষ্যাপা' হয়ে ফিরছেন তিনি। ছবির পরিচালনায় সায়ন্তন ঘোষাল।
এর আগে একাধিক সাক্ষাত্কারে সব্যসাচী বলেছেন, যখনই তিনি সাধক বামাক্ষ্যাপার লাল বসন পরেন, তখনই যেন নিজের মধ্যে একটা শক্তি অনুভব করেন। ২০২২ সালে এই ধারাবাহিক শেষ হওয়ার সময় সেই লাল বসন ও ত্রিশূল সঙ্গে করে নিয়ে এসেছিলেন সব্যসাচী। এবার সেই বসনেই ফিরছেন অভিনেতা। 'বামাক্ষ্যাপা'র পর 'রামপ্রসাদ'-এর চরিত্রেও অভিনয় করেছেন তিনি। তবুও 'বামাক্ষ্যাপা' রূপেই ব্যাপক পরিচিতি পেয়েছেন তিনি। ছোটপর্দায় 'মা তারা'র চরিত্রে অভিনয় করেছিলেন নবনীতা দাস। এবার বড়পর্দায় এই চরিত্রে কে থাকছেন, তা যদিও এখনও পর্যন্ত জানা যায়নি।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি