বৃহস্পতিবার ০৭ মে ২০২৬

সম্পূর্ণ খবর

বিনোদন | 'গানই আমাদের বন্ধুত্বের সেতু'-প্রথমবার সুরে-তালে জুটি বেঁধে আর কী বললেন সমিধ-রূপম?

Reporter: নিজস্ব সংবাদদাতা | লেখক: Snigdha Dey | Editor: শ্যামশ্রী সাহা ২৭ ফেব্রুয়ারী ২০২৫ ২২ : ১৮Snigdha Dey

নিজস্ব সংবাদদাতা: বেশ কয়েক বছরের বন্ধুত্ব। কিন্তু একে অপরের সঙ্গে কাজ করেননি সমিধ মুখোপাধ্যায় ও রূপম ইসলাম। এবার সুরে-তালে জুটি বাঁধছেন তাঁরা।‌ সৌজন্যে আতিউল ইসলামের ছবি 'দানব'। বন্ধু সমিধের সুরে গান গাইলেন রূপম। 

 

 

এ ছবি আর পাঁচটা নিটোল ভালবাসার গল্পের ছবি নয়। এই ভালবাসার ছবিতে রয়েছে নারীদের উপর নৃশংস অত্যাচারের কথা, মৃত নারীদেহ ধর্ষণের মতো পাশবিক সত্যি ঘটনার কথা এবং তা থামাতে, বলা ভাল নারীদের উপর এই নারকীয় অত্যাচারের বদলা নিতে আসা এক 'দানব'-এর কথা। 

 

 

ছবিতে জুটি বেঁধেছেন অভিনেত্রী রূপসা মুখোপাধ্যায় ও পিয়ায় খান।  তাঁদের অভিনীত চরিত্রের নাম 'উমা' ও 'শিবা'। বাস্তবের ঘটে যাওয়া ঘটনাকে এবার বড়পর্দায় আনছে পরিচালক আতিউল ইসলাম। ছবিতে এক নার্সের চরিত্রে দেখা যাবে রুপসা মুখোপাধ্যায়কে। অন্যদিকে, নবাগত পিয়ার খানকে দেখা যাবে মর্গের এক ডোমের ভূমিকায়। 'দানব'-এ গুরুত্বপূর্ণ ভূমিকায় অভিনয় করেছেন খরাজ মুখোপাধ্যায়, লাবণী সরকার, কৌশিক বন্দোপাধ্যায়, অনিন্দ্য পুলক বন্দোপাধ্যায়,  অনিন্দিতা সোম, হিয়া রায়, শ্রেয়া হালদার। 


ছবির গানে সমিধের সঙ্গে জুটি বেঁধে রূপম ইসলাম বলেন, "গানের জগতে আমাদের দু'জনের পথ চলা প্রায় একই সময়ে। কখনও মঞ্চে সমিধ, আমি দর্শকের আসনে। কখনও আবার উল্টোটা। অনেক গায়কের মতো আমারও সমিধের সুরে কাজ করার ইচ্ছে ছিল। অবশেষে ইচ্ছেপূরণ।"

 

 

সমিধের কথায়, "রূপমের মতো গায়কের সঙ্গে কাজ করার ইচ্ছে তো ছিলই। উপরি পাওনা একসঙ্গে একই ছবিতে কাজ করতে পারলাম। আমাদের বন্ধুত্বের কথা যদি বলতেই হয়, তাহলে বলব গানই আমাদের বন্ধুত্বের সেতু।"


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া