বৃহস্পতিবার ০৭ মে ২০২৬

সম্পূর্ণ খবর

বিনোদন | 'কাকাবাবু' প্রসেনজিতকে বিপাকে ফেলবেন অনুজয়! কোন রহস্য ঘনাচ্ছে টলিপাড়ায়?

Snigdha Dey | | Editor: শ্যামশ্রী সাহা ২৭ ফেব্রুয়ারী ২০২৫ ২১ : ২১Snigdha Dey

নিজস্ব সংবাদদাতা: প্রায় তিন বছর পর বড়পর্দায় ফিরছে 'কাকাবাবু' ও 'সন্তু'। ফের নতুন রহস্যের সমাধানে 'কাকাবাবু'র কিস্তিমাত দেখবেন দর্শক। পর্দায় আরও একবার 'কাকাবাবু'র ভূমিকায় দেখা যাবে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে। তবে, বদলে যাচ্ছেন সন্তুর ভূমিকার অভিনেতা। বদল ঘটছে ছবির পরিচালকেরও। এবারের কাহিনি 'বিজয়নগরের হিরে'। পরিচালনায় চন্দ্রাশিস রায়। 

 


প্রযোজনায় 'এসভিএফ'। কিছুদিন আগেই সম্পন্ন হল ছবির মহরত। এর আগে প্রসেনজিতের 'কাকাবাবু'তে 'সন্তু'র ভূমিকায় দর্শক দেখেছিলেন আরিয়ান ভৌমিককে। এবার এই চরিত্রে অভিনয় করবে অর্ঘ্য বসু রায়। এর আগে 'দাবাড়ু' ছবিতে গ্র্যান্ডমাস্টার সূর্যশেখর গঙ্গোপাধ্যায়ের আলোকে তৈরি চরিত্রে অভিনয় করেন অর্ঘ্য। 

 

এবার জানা যাচ্ছে, কাকাবাবু ও সন্তুকে বিপাকে ফেলতে আসছেন অভিনেতা অনুজয় চট্টোপাধ্যায়।‌ ছবিতে খলনায়কের চরিত্রে দেখা যেতে পারে তাঁকে। সূত্রের খবর, ছবির প্রস্তুতি ইতিমধ্যেই শুরু করেছেন তিনি। এখন ছবি থেকে সিরিজের দুনিয়ায় পরিচিত মুখ অনুজয়। বিভিন্ন চরিত্রে বারবার দর্শকের মন কেড়েছেন তিনি। তাঁর অভিনয় সমালোচক মহলেও দারুণ প্রশংসিত হয়েছে। এবাব কাকাবাবুকে কতটা বিপাকে ফেলেন তিনি, সেটাই দেখার। 

প্রসঙ্গত, এই ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে থাকছে 'হামি'র 'ভুটু ভাইজান' ব্রত বন্দ্যোপাধ্যায়। এছাড়াও ছবিতে রয়েছেন সত্যম ভট্টাচার্য ও শ্রেয়া ভট্টাচার্য।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া