রবিবার ২৪ মে ২০২৬

সম্পূর্ণ খবর

রাজ্য | টেন্ডার প্রক্রিয়ায় দুর্নীতির অভিযোগ, সংস্থার বরাত বাতিল করলেন বিডিও

Riya Patra | ১৫ ডিসেম্বর ২০২৩ ১৭ : ৩৯Riya Patra
আজকাল ওয়েবডেস্ক: মুর্শিদাবাদের সাগরদিঘর গোবর্ধনডাঙ্গা গ্রাম পঞ্চায়েত এলাকায় "লিচ পিট" ,"সিল্ট চেম্বার" প্রভৃতি তৈরির জন্য টেন্ডার প্রক্রিয়াতে ব্যাপক দুর্নীতির অভিযোগ উঠল। দুর্নীতির অভিযোগ প্রকাশ্যে আসতেই শুক্রবার সাগরদিঘির বিডিও সঞ্জয় সিকদার গোবর্ধনডাঙ্গা গ্রাম পঞ্চায়েতে ওই কাজের টেন্ডার বাতিল করার নির্দেশ দিয়েছেন।  জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, সাগরদিঘি ব্লকের ১১ টি গ্রাম পঞ্চায়েত এলাকায় প্রায় আড়াই কোটি টাকা ব্যয়ে "লিচ পিট", "সিল্ট চেম্বার" তৈরির জন্য মাসকয়েক আগে বিডিও অফিস থেকে অনলাইন দরপত্র ডাকা হয়। টেন্ডারে সর্বনিম্ন দর দিয়ে "মীরা কনস্ট্রাকশন" নামে একটি সংস্থা গোবর্ধনডাঙ্গা পঞ্চায়েতে ওই কাজের বরাত পায়। ওই গ্রাম পঞ্চায়েত এলাকায় মোট ৮৫ টি বিভিন্ন স্থানে ওই নির্মাণ কাজ করার জন্য প্রায় ২৮.৫৬ লক্ষ টাকা বরাদ্দ হয়।  গত ৬ ডিসেম্বর সাগরদিঘির বিডিও সঞ্জয় সিকদার ওই সংস্থার নামে ওয়ার্ক অর্ডারও ইস্যু করে দেন। কিন্তু এরপরই বিভিন্ন রাজনৈতিক দলের তরফ থেকে অভিযোগ করা হয় , যে সংস্থাকে ওই কাজের বরাত দেওয়া হয়েছে তাদের ওই কাজ করার জন্য উপযুক্ত "ক্রেডেনশিয়াল" নেই। কিন্তু অসৎ উদ্দেশ্যে ওই সংস্থাকে কাজের বরাত দেওয়া হয়েছিল।  সাগরদিঘির বিডিও সঞ্জয় সিকদার যদিও আর্থিক দুর্নীতির অভিযোগ অস্বীকার করে বলেন," যে সংস্থা ওই কাজের বরাত পেয়েছিল তারা শুক্রবার চিঠি দিয়ে জানিয়েছেন তাদের পরিবারের এক সদস্য অসুস্থ হয়ে পড়ার জন্য তারা কাজের বরাত গ্রহণ করতে পারছে না। সেই কারণে আমরা টেন্ডারটি বাতিল করছি। নতুন করে আবার দরপত্র ডাকা হবে।" মুর্শিদাবাদ জেলা কংগ্রেসের সাধারণ সম্পাদক ধীরেন্দ্রনাথ যাদব বলেন,"বিডিও যদি সত্যি কথাই বলেন তাহলে তিনি যে সংস্থাকে কাজের বরাতটি দিয়েছিলেন তাদের "ক্রেডেনশিয়াল" নথি এবং অন্যান্য কাগজপত্র প্রকাশ্যে নিয়ে আসুন।" তৃণমূল কংগ্রেসের সাগরদিঘি ব্লক সভাপতি নূরে মেহবুব আলম বলেন," ব্লক অফিসে গোটা টেন্ডার প্রক্রিয়া বিডিও সাহেব নিজে নিয়ন্ত্রণ করেন। আমাদের কোনও ধারণা নেই কোন সংস্থা কাজের বরাত পেয়েছিল এবং তাকে কেন বাদ দেওয়া হয়েছে।"

নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

সোশ্যাল মিডিয়া