বৃহস্পতিবার ০৭ মে ২০২৬

সম্পূর্ণ খবর

বিনোদন | অন্ধকার রাস্তায় লুটিয়ে পড়ে নিথর দেহ! ওষুধের বিক্রিয়ায় একের পর এক খুন 'দুর্গাপুর জংশন'-এ

Snigdha Dey | | Editor: শ্যামশ্রী সাহা ২২ ফেব্রুয়ারী ২০২৫ ১৪ : ৫৪Snigdha Dey

নিজস্ব সংবাদদাতা: টলিপাড়ায় এখন বদলাচ্ছে ছবির চেনা ঘরানা। পাল্টাচ্ছে পরিচিত ভাবনা। তার সঙ্গে তাল মিলিয়ে নিজেদের ভাঙছেন অভিনেতা-অভিনেত্রীরাও। গল্পের একচেটিয়া ছকের বাইরে দর্শক মনে জায়গা করে নিচ্ছে জমজমাট রহস্য। সঙ্গে ভরপুর অ্যাকশনে আঁটসাঁট হচ্ছে গল্পের বাঁধন। তাই এখন এই পথ ধরেই হাঁটছেন একাধিক পরিচালক। 

 

আবারও এই পথ ধরে এগিয়ে এলেন পরিচালক অরিন্দম ভট্টাচার্য। ছবির নাম 'দুর্গাপুর জংশন'। গত বছরই ছবির শুটিং শেষ হয়েছে। 'সাহেব-বিবি-গোলাম'-এর পর দীর্ঘ ৮ বছর পর আবারও এই ছবির সৌজন্যে একফ্রেমে বিক্রম-স্বস্তিকা। 

 

দুর্গাপুরে ঘটে যাওয়া একের পর এক খুনের ঘটনাকে কেন্দ্র করে এগোবে এই ছবি। ওষুধের বিক্রিয়ায় হবে এই সকল খুন। মূলত মেডিক্যাল সিরিয়াল কিলিং-এর ঘটনা উঠে আসবে ছবিতে। পুলিশ অফিসার সৌম্য বিক্রম ও সাংবাদিক স্বস্তিকার দুঃসাহসিক অভিযানের গল্প উঠে আসবে এই ছবিতে। 

আমেরিকায় ঘটে যাওয়া এক সত্য ঘটনাকে দুর্গাপুরের প্রেক্ষাপটে সাজিয়েছেন অরিন্দম। থ্রিলার তাঁর পছন্দের জঁর, এবারও চেনা গণ্ডিতে বাজিমাত করতে তৈরি পরিচালক। ছবিতে বিক্রম-স্বস্তিকা ছাড়াও রয়েছেন রাজদীপ সরকার, একাবলি খান্না ও প্রদীপ ধর। 

 

প্রকাশ্যে এল ছবির প্রথম মোশন পোস্টার। দেখা গেল, অন্ধকার রাস্তার উপর লুটিয়ে পড়ে একটি হাত। সঙ্গে সঙ্গে শুরু হয় ওষুধের বিক্রিয়া। কীভাবে ভয়ঙ্কর খুনের রহস্য উন্মোচন হবে? সেই প্রশ্ন দর্শক মনে জাগিয়ে তুলেছে 'দুর্গাপুর জংশন'-এর প্রথম ঝলক।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া