রবিবার ২৪ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Riya Patra | ১৪ ডিসেম্বর ২০২৩ ১৭ : ২৮Riya Patra
তৃণমূল সূত্রের খবর, জঙ্গিপুর লোকসভা কেন্দ্রের বর্তমান সাংসদ তথা জঙ্গিপুর সাংগঠনিক জেলা সভাপতি খলিলুর রহমানকে যে পুনরায় ওই কেন্দ্রে প্রার্থী করা হবে তা ইতিমধ্যে শীর্ষ নেতৃত্বের তরফ থেকে জেলা নেতৃত্বকে জানিয়ে দেওয়া হয়েছে। তৃণমূলে থেকে লোকসভাতে টিকিট পাওয়া সম্ভব নয় বুঝেই সম্ভবত অভিজিৎ মুখার্জি ফের একবার নিজের পুরনো দলে ফিরে যাওয়ার চেষ্টা শুরু করেছেন বলেমনে করা হচ্ছে। নাম প্রকাশে অনিচ্ছুক তৃণমূল কংগ্রেসের জঙ্গিপুর সাংগঠনিক জেলার কমপক্ষে দু"জন ব্লক সভাপতি জানিয়েছেন, "অভিজিৎবাবু দলে থাকলেও তিনি একদমই সক্রিয় ছিলেন না। তিনি কখও মুর্শিদাবাদ জেলাতে থাকেন আর কখন দিল্লিতে থাকেন তা আমরা কেউই জানতে পারি না।" প্রণব পুত্র কংগ্রেসের শীর্ষ নেতাদের সঙ্গে যে যোগাযোগ করছেন তা মেনে নিয়েছেন জেলার একাধিক কংগ্রেস নেতা। তারা জানিয়েছেন, যেভাবে উনি আমাদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করে তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েছিলেন তার জন্য সাধারণ কংগ্রেস কর্মী সমর্থকরা তাঁকে আর দলে নিতে চান না। কংগ্রেসের জঙ্গিপুর মহকুমা সভাপতি হাসানুজ্জামান বাপ্পা বলেন," দল অভিজিৎ বাবুর বিষয়ে কী সিদ্ধান্ত নেবেন তা আম রা জানিনা। কিন্তু আমরা আমাদের মনোভাব ইতিমধ্যেই প্রদেশ নেতৃত্বকে জানিয়ে দিয়েছি।" তৃণমূল কংগ্রেসের অন্যতম রাজ্য সাধারণ সম্পাদক কানাই চন্দ্র মন্ডল বলেন," অভিজিৎ মুখার্জি দলত্যাগ করছেন বলে আমার কাছে কোনও খবর নেই। তবে ইদানিং তাকে তৃণমূল কংগ্রেসের রাজনৈতিক কর্মসূচিতে আমি কম দেখেছি।" দলত্যাগের সত্যতা জানতে অভিজিৎ মুখার্জির সঙ্গে যোগাযোগ করা হলেও তিনি উত্তর দেননি।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার