বৃহস্পতিবার ০৭ মে ২০২৬

সম্পূর্ণ খবর

বিনোদন | ‘পরিণীতা’ টিআরপির সব রেকর্ড ব্রেক করে দিল, রহস্যটা কী? ফাঁস করলেন পরিচালক কৃশ 

শ্যামশ্রী সাহা | ১৮ ফেব্রুয়ারী ২০২৫ ২১ : ১৬Snigdha Dey

শ্যামশ্রী সাহা 

পরপর পাঁচবার বাংলাসেরা। টিআরপির সব রেকর্ড ভেঙে দিয়েছে জি বাংলার ‘পরিণীতা’। পরিচালক কৃষ্ণেন্দু বোস(কৃশ) এখন ছোটপর্দার ফার্স্ট বয়। সাফল্যের শিখরে পৌঁছনোর রহস্যটা কী? 


কৃষ্ণেন্দু থেকে কৃশ হলেন কেন?

কাজ যখন শুরু করেছিলাম, সবাই কৃষ্ণেন্দু নামেই চিনতো। ইন্ডাস্ট্রির লোকজন ভালবেসে নামটা ছোট করে দিয়েছে। আর একটা কারণ বাবা চেয়েছিলেন। 

ভিডিওগ্রাফির শখ ছিল সেখান থেকে পরিচালনায় এলেন কীভাবে?

রবীন্দ্রভারতীতে ড্রামা নিয়ে পড়ার সময় মাস কমিউনিকেশন, ভিডিওগ্রাফি নিয়েও পড়াশোনা করেছি। সেইসময় পাঁচটা শটে একটা শর্টফিল্ম বানাতে হয়েছিল। তখন থেকেই পরিচালক হওয়ার ইচ্ছেটা শুরু হয়। তবে ছোটবেলায় থেকেই আমার অন্য স্বপ্ন ছিল।

কী?

মিউজিক কম্পোজার আর সিঙ্গার হতে চেয়েছিলাম। পরিচালনার পাশাপাশি সেই কাজটাও করছি। আমার একটা ইউটিউব চ্যানেল আছে। যারা নতুন তাদের কাজ করার সুযোগ দিই। 

এখন তো বাংলা সিরিয়ালে যেখানে সেখানে হিন্দি গান ঢুকিয়ে দেওয়া হয় খারাপ লাগে না?

বাংলা সিরিয়ালে যে হিন্দি গান চালানো হয় আমি তার ঘোর বিরোধী। আমার মনে হয়, বাংলা সিরিয়ালে বাংলা গানের প্রাধান্য থাকা উচিত।    

আপনার চেহারা তো অভিনেতা হওয়ার মতো। অভিনয় করার ইচ্ছে হয়নি?

না। 

কেন?

আমি সবসময় কিছু ক্রিয়েট করতে চাই। সেক্ষেত্রে ক্যামেরার সামনে থাকার বদলে পিছনে থাকতেই ভাল লাগে। 

‘পরিণীতা’ তো টিআরপির সব রেকর্ড ব্রেক করে দিল, রহস্যটা কী?

পুরোটাই টিমগেম। আর একটা ব্যাপার আছে। গল্পটা বিশ্বাসযোগ্য হতে হবে। এখানে সবাই খুব আনন্দ করে কাজ করে। আপনি ফ্লোরে এলে দেখতে পাবেন, সবাই অপেক্ষা করে বসে থাকে কখন ফ্লোরে আসবে। শুটিং-এর পর নায়ক-নায়িকা আমার পাশে বসে কাজ দেখে। ভাল শট-এর জন্য একে অপরকে টিপসও দেয়। সিন না থাকলেও ফ্লোরে থাকে। অন্যের কাজ দেখে। অনেকদিন ধরে টিআরপির টপে থাকা ধারাবাহিককে পরে আর টিআরপি লিস্টে খুঁজে পাওয়া যায় না, এরকমও হয়েছে আমার মনে হয়, যে কাজটা করতে এসেছি সেটা ভালভাবে করতে হবে। বাকিটা দর্শক বুঝে নেবেন। দর্শকের ভাল না লাগলে টিআরপি থাকবে না। তবে, এই দৌড়ে আমি নেই। অনেক ধারাবাহিক তো দর্শক দেখছে না তাও চলছে, বড় প্রোডাকশান হাউজ টেনে নিয়ে যাচ্ছে আমার ব্যক্তিগত মতামত যদি জানতে চান, ধারাবাহিকের টাইম স্প্যান ছোট হওয়া উচিত।

লিডরোলে নতুন মুখ, পরিচালকের তো চাপ থাকে?

প্রথমদিনই কথা বলে খানিকটা বোঝা যায়। তারপর দেখতে হয় কাজের প্রতি সে কতটা অনেস্ট।দৃশ্য বুঝতে পারছে কিনা।

ধারাবাহিকে পরিচালকের কতটা স্বাধীনতা থাকে?

দেখুন, গল্প নিয়ে তো কিছু বলা যায় না। সিন নিয়ে চিত্রনাট্যকারের সঙ্গে আলোচনা করা যায়। শৌভিকের সঙ্গে আমার বন্ডিংটা ভাল। কাজ করতে সুবিধা হয়। পারুল গ্রামের মেয়ে হলেও শিক্ষিত। ওর কথা বলার ধরনে গ্রাম্য টান। এটা কি দর্শকের আকর্ষণ বাড়ানোর জন্য? পারুলের রুট কিন্তু বাঁকুড়া। স্বপ্ন সফল করতে কলকাতায় এসেছে। কথায় আঞ্চলিক টান তো থাকবেই। এভাবে কথা বলা শুধু ইশানী নয়, আমাকেও শিখতে হয়েছে।

ইন্ডাস্ট্রিতে কাস্টিংকাউচ তো বাড়ছে?


আমি দেখিনি। 

কী বলছেন? ডিরেক্টরের দিকেই বেশি আঙুল উঠছে 

টেলিভিশন  ইন্ডাস্ট্রিতে আমার ১৩ বছর হয়ে গেলো, সত্যি বলছি এখনও এরকম কোনও ঘটনা আমার কাজের জায়গায় ঘটেনি। সিনেমার কথা বলতে পারব না। 

আপনি আর রত্নপ্রিয়া একই জগতের যদিও ক্ষেত্রটা আলাদা, দুজনের বোঝাপড়া কতটা?

আমার আর রত্নপ্রিয়ার ধারাবাহিকের প্রচার সময় এক, চ্যানেল আলাদা।সেক্ষেত্রে কাজের জগতে আমরা প্রতিপক্ষ। ব্যক্তিগত জীবনে বোঝাপড়াটা খুব ভাল।

আপনার পরিচালনায় কাজ করার আবদার থাকে না?

ধারাবাহিকের ক্ষেত্রে পরিচালকের হাতে তো সেই ক্ষমতা থাকে না। সেটা ও জানে। তবে যখন ছবি করব তখন ভেবে দেখব। 

ছবি পরিচালনা আপনার স্বপ্ন, সেদিকেই এগোচ্ছেন, ধারাবাহিক পরিচালনা করে স্বাদ মেটে?

হয়।খুব বেছে কাজ করি। ‘পরিণীতা’ করার আগে পাঁচটা কাজ ছেড়ে দিয়েছি, কারণ ভাল লাগেনি। তার জন্য দেড় বছর কোনও কাজ করিনি। তাছাড়া বড় কাজ করার আগে অনেক কিছু শেখার প্রয়োজন। যেটা ধারাবাহিক পরিচালনা করে শিখেছি।

এতদিন কাজ করছেন কী মনে হয় টেলিভিশনে অভাব কোথায়?

সময়ের। টেলিভিশন কিন্তু বাংলা ইন্ডাস্ট্রির ব্যাকবোন। মাত্র সতেরো দিন শুটিং করে ধারাবাহিক লঞ্চ হচ্ছে। শো শুরু হওয়ার পর ব্যাঙ্কিং কমে যায়। তখন খুব তাড়াহুড়ো করে কাজ করতে হয়। এর ফলে ক্রিয়েটিভিটি নষ্ট হয়।

বড়পর্দায় পরিচালনা আর কত দূর?

চিত্রনাট্য লিখছি। এখনও বলার মতো জায়গা আসেনি।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া