রবিবার ২৪ মে ২০২৬
সম্পূর্ণ খবর
সংবাদ সংস্থা, মুম্বই | | Editor: শ্যামশ্রী সাহা ১৩ ডিসেম্বর ২০২৩ ০৭ : ২৩
ফিরছেন সলমা
‘ইন্ডিয়ান আইডল ১৪-এ "রাজ বব্বর উদযাপন"-এ অতিথি বিচারক হয়ে এসেছিলেন সলমা আগা। তাঁর উপস্থিতিতে বিশেষ পর্ব জমজমাট। তাঁর সংযোজন ভাইরাল করেছে পর্বটিকে। তাই সোনি এন্টারটেনমেন্টের কর্মকর্তারা সলমাকে পাকাপাকি আনার কথা ভাবছেন। সব ঠিক থাকলে কুমার শানু, শ্রেয়া ঘোষালের সঙ্গে তাঁকে বিচারকের আসনে বসতে দেখা যাবে।
নিখোঁজ সানি!
নিখোঁজ সানি দেওল! তাঁর নামে গুরদাসপুরে পোস্টার। খুঁজে দিলে রয়েছে ৫০ হাজার টাকা পুরস্কার। ব্যাপারটা কী? গত চার বছর ধরে সানি গুরদাসপুরের সাংসদ। কিন্তু তাঁকে নাকি সেরকম দেখাই যায়নি। এতেই ক্ষুব্ধ এলাকাবাসীরা। তাঁরা সানির ছবি দিয়ে একটি পোস্টার দেন গুরদাসপুর, পাঠানকোট এলাকায়। সেখানে লেখা, ‘নিখোঁজ সানিকে খুঁজে দিন। বিজেপি সাংসদকে খুঁজে দিতে পারলে নগদ ৫০ হাজার টাকা পুরস্কার।’’
ভাল আছেন রোহিত
ডিজাইনার রোহিত বল ভাল আছেন। ডিসেম্বরের প্রথম সপ্তাহে নিজেই সামাজিক পাতায় সেই বার্তা দিয়ে ধন্যবাদ জানিয়েছেন অনুরাগী এবং সহকর্মীদের। তাঁর কথায়, সবার শুভেচ্ছায় মৃত্যুর মুখ থেকে ফিরেছেন তিনি। গুরুতর অসুস্থ অবস্থায় দিল্লির গুরুগ্রামের মেদান্ত হাসপাতালে ভর্তি হয়েছিলেন তিনি। ছিলেন ভেন্টিলেশন সাপোর্টে। সেখান থেকে সুস্থ হয়ে ফিরেছেন খ্যাতিমান ডিজাইনার।
শীতলের বেবি শাওয়ার
বিক্রান্ত ম্যাসি-শীতল ঠাকুর তাঁদের সন্তান ভূমিষ্ঠ হওয়ার প্রতীক্ষায়। সেই উপলক্ষে ১২ ডিসেম্বর স্ত্রীর সাধের আয়োজন করেছিলেন অভিনেতা। জঙ্গলের থিমে সাজানো হয়েছিল উদযাপন মঞ্চ। জলপাই রঙের পোশাকে সুন্দর সেজেছিলেন শীতল। সঙ্গে মানানসই সোনার গয়না। কেকে কেটে অনুষ্ঠানের শুরু। উপস্থিত ছিলেন পরিবার, পরিচান, বন্ধু এবং ইন্ডাস্ট্রির কিছু জন।
মালাইকা দোষী?
আরবাজ খান-জর্জিয়া আন্দ্রিয়ানির প্রেম ভেঙেছে মালাইকা অরোরার জন্য? এমন খবর রটতেই মুখ খুলেছেন জর্জিয়া। তাঁর দাবি, মালাইকা কোনও ভাবেই যুক্ত নয়। তিনি এবং আরবাজ সম্পূর্ণ বিপরীত মনের মানুষ। তাই জোর করে একসঙ্গে থাকার চেয়ে আলাদা হয়ে যাওয়াই মঙ্গল।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি