শুক্রবার ০৮ মে ২০২৬

সম্পূর্ণ খবর

Srijit Mukherji realeases his upcoming movie killbill society s poster details inside

বিনোদন | 'সাবধান!' মুক্তি পেল 'কিলবিল সোসাইটি'র পোস্টার, ফেলুদা থেকে নেরুদা সবাই জানেন, আপনি কি জানেন?

Reporter: নিজস্ব সংবাদদাতা | লেখক: Rahul Majumder | Editor: শ্যামশ্রী সাহা ০২ ফেব্রুয়ারী ২০২৫ ২০ : ৫৯Rahul Majumder

নিজস্ব সংবাদদাতা: মুক্তি পেল সৃজিত মুখোপাধ্যায়ের আগামী ছবি 'কিলবিল সোসাইটি'র ঝাঁ চকচকে নতুন পোস্টার। সমাজমাধ্যমে ছবির সেই পোস্টার নিজেই প্রকাশ করেছেন সৃজিত। সঙ্গে ক্যাপশনে 'সাবধান বাণী' দিয়ে জুড়েছেন, " হেমলক সোসাইটির ১৩ বছর পর ফেরত এল..."

 

'কিলবিল'-এর পোস্টারেই স্পষ্ট 'হেমলক'-এর স্বাদ। পোস্টারে দেখা যাচ্ছে, একটি রঙচটা দেওয়ালে হাতে আঁকা কোল্ট রিভলভার। অনেকটা ফেলুদার কোল্ট.৩২-এরই মতো। সেখানে থেকে গুলির বদলে বেরিয়ে এসেছে একটি আগুনরাঙা স্পিচ বাবল্, যাতে লেখা 'শীঘ্রই শুরু হচ্ছে ছবির শুটিং।' রিভলবারের‌ ব্যারেলে ও ম্যাজেলের সামান্য উপরে লেখা, 'ফেলুদাও জানে, নেরুদাও জানে, দেরিদাও জানে।' এখানে নেরুদা বলতে অবশ্যই পাবলো নেরুদা,দেরিদা বলতে বিখ্যাত ফরাসি দার্শনিক জাক দেরিদা এবং ফেলুদা-র পরিচয় বলার জন্য কোনও পুরস্কার নেই। এই সংলাপ থেকেই স্পষ্ট ইঙ্গিত পাওয়া যায় 'হেমলক'-এর মতো 'কিলবিল'-এর পরতে পরতে পাওয়া যাবে সৃজিতীয়-ছন্দের রসবোধের টইটম্বুর নিদর্শন।

 

ওদিকে, রিভলভারের ব্যারেলের প্রায় গা-ঘেঁষে, সামান্য নীচে দেওয়ালের গায়ে আলতা রঙে খানিক বড় হরফে লেখা 'হেমলক সোসাইটি'র সেই বিখ্যাত সংলাপ -মরবে মরো ছাড়িও না। আবার দেওয়ালের একেবারে বাঁ কোণ ঘেঁষে খানিক আড়াআড়িভাবে লেখা 'জলফড়িং'। তবে কি 'কিলবিল'-এও থাকছে তার পূর্বসূরির গেয়ে ওঠা এই বিখ্যাত গান? জিয়া নস্ট্যাল হওয়ার সম্ভাবনা কিন্তু পোস্টারের প্রথম ঝলক থেকেই জিইয়ে রাখলেন পরিচালক।

 

আর একেবার পোস্টারের মাঝখানে অনেকখানি জায়গা জুড়ে রয়েছে গোটা গোটা, স্পষ্ট হরফে লেখা ছবির নাম -'কিলবিল সোসাইটি-আমাদের কোনও শাখা নেই।' ঠিক একেবারে ওয়েস্টার্ন ছবিতে কাউবয়দের কাঠের লাউঞ্জ বারে যেমন লেখা থাকত তাদের রেস্তোরাঁর নাম।

 

প্রসঙ্গত, ২০১২ সালে সৃজিতের পরিচালনায় মুক্তি পেয়েছিল ‘হেমলক সোসাইটি’ । সেই ছবির-ই দ্বিতীয় পর্ব 'কিলবিল সোসাইটি', বানাতে চলেছেন সৃজিত মুখোপাধ্যায়। এবারও তাঁর ছবিতে মুখ্যচরিত্রে দেখা যাবে পরমব্রত চট্টোপাধ্যায়কে। বিপরীতে থাকবেন কৌশানী মুখোপাধ্যায়। গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে বিশ্বনাথ বসু, সন্দীপ্তা সেন-কে।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া