শুক্রবার ০৮ মে ২০২৬

সম্পূর্ণ খবর

Bengali serial actor Rubel started crying for his wife Sweta after their marriage details inside

বিনোদন | 'আমার বউ কই?' বিয়ের পরেই 'নিঁখোজ' অভিনেত্রী শ্বেতা, চীৎকার করে কান্না স্বামী রুবেলের! 

নিজস্ব সংবাদদাতা | | Editor: Rahul Majumder ৩০ জানুয়ারী ২০২৫ ০৪ : ০৭Rahul Majumder

নিজস্ব সংবাদদাতা: শ্বশুরবাড়িতে প্রথম দিন এসেই হারিয়ে গেল বউ! খুঁজে না পেয়ে কান্নায় ভেঙে পড়লেন বর। এই ঘটনা ঘটেছে স্বয়ং অভিনেতা রুবেল দাসের বাড়িতে। স্ত্রী শ্বেতাকে খুঁজে না পেয়ে রীতিমতো কান্নাকাটি জুড়ে দিলেন রুবেল। বিয়ের পরদিনই শ্বশুরবাড়ি থেকে কোথায় হাওয়া হয়ে গেলেন শ্বেতা?

 

গত ১৯ জানুয়ারি বিয়ে করেন রুবেল এবং শ্বেতা। দুই পরিবারের প্রিয়জনদের নিয়ে বৈদিক মতে বিয়ে করে নতুন জীবন শুরু করেন ছোট পর্দার জনপ্রিয় এই তারকা জুটি। যদিও এখন শ্বেতার বাড়ি দমদমেই থাকছেন তাঁরা। তবে সপ্তাহ শেষে বারাসাতে রুবেলের বাড়িতে যাচ্ছেন দু'জনে। এইভাবেই দুই বাড়ি সামলাচ্ছেন রুবেল এবং শ্বেতা। তবে বিয়ের পরের দিন-ই শ্বেতার বদলে নিজের বাড়িতে কান্না জুড়ে দিলেন রুবেল। ''আমার বউ কই?'', "বউকে পাচ্ছি না কেন?" বলে রীতিমতো তোলপাড় করলেন বাড়ি। তবে হঠাৎ কেন বউয়ের জন্য কান্নাকাটি শুরু করলেন রুবেল? শ্বেতাই বা কোথায় চলে গেছিলেন?

 

আসলে, রুবেলের বাড়িতে বিয়ের পর এমন একটি অদ্ভুত রীতির চল রয়েছে, যেখানে বউকে লুকিয়ে রাখা হয় এবং বরকে খুঁজে বের করতে হয়। প্রথম দিকে নানান জায়গায় খুঁজলেও কিছুতেই শ্বেতাকে কিছুতেই খুঁজে পাচ্ছিলেন না রুবেল। সেই কারণে মজা করেই ছদ্ম কান্নাকাটি শুরু করেন অভিনেতা। তবে এরপর পরিবারের এক সদস্যর ইশারায় বুঝে যান বাড়ির ঠাকুরঘরেই আছেন শ্বেতা। সেখান থেকে তারপর বউকে নিয়ে আসেন রুবেল। এই খেলায় কিন্তু দারুণ মজা পেয়েছেন শ্বেতা। ঠাকুরঘরে বসে গোটা ব্যাপারটা তাঁর কানে আসছিল। কোনওরকমে হাসি চেপে বসেছিলেন তিনি। তবে দুই বাড়ির সব নিয়ম মেনে চারহাত এক করেছেন রুবেল-শ্বেতা। তাড়াতাড়ি শুটিং সেরে শশুর বাড়ির পুজোতে প্রথমবার যোগ দিয়েছেন অভিনেত্রী।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া