সোমবার ২৫ মে ২০২৬

সম্পূর্ণ খবর

রাজ্য | Mamata Banerjee: দীর্ঘ পথ হেঁটে করলেন জনসংযোগ, বৃদ্ধার বাড়িতে চা খেলেন মমতা

Riya Patra | ১০ ডিসেম্বর ২০২৩ ১৮ : ৫৯Riya Patra
অতীশ সেন, ডুয়ার্স: বানারহাটে এসেই মানুষের সাথে মিশে গেলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, চিরাচরিত মেজাজে দীর্ঘ পথ পায়ে হেঁটে জনসংযোগের পাশাপাশি শুনলেন মানুষের সমস্যার কথা। মন্দিরে পুজো দিলেন, রাস্তায় দাঁড়িয়ে থাকা বৃদ্ধাকে দেখে তাঁর বাড়িতে ঢুকে চা খাওয়ার পাশাপাশি দরাজহস্তে শীতবস্ত্র বিতরণ করলেন। হাসিমুখে ছোটদের দিলেন চকলেট-টেডিবিয়ার। মুখ্যমন্ত্রীকে এতোটা কাছ থেকে ভিন্ন মেজাজে পেয়ে খুশি স্থানীয় বাসিন্দারা। 



আলিপুরদুয়ারের জনসভা শেষে দুপুর দেড়টা নাগাদ বানারহাট হাই স্কুলের মাঠে মুখ্যমন্ত্রী নামেন। মুখ্যমন্ত্রী হওয়ার পর এবারই তিনি প্রথম বানারহাটে এলেন, এর আগে কেন্দ্রীয় মন্ত্রী থাকাকালীন বন্ধ কাঁঠালগুড়ি চা বাগানের শ্রমিকদের পাশে এসে দাঁড়িয়েছিলেন, করেছিলেন সভা। আজ হেলিকপ্টার থেকে নেমে তিনি চলে যান বানারহাট শীতলামন্দিরে। মন্দিরের কাছেই প্রতিভা ভদ্রের বাড়ি, ৮৪ বছর বয়সী প্রতিভা দেবী মুখ্যমন্ত্রীকে জোড়হাত করে প্রণাম করতেই তাঁকে বুকে জড়িয়ে ধরেন মুখ্যমন্ত্রী। ঢুকে যান তাঁর বাড়িতে, চা খেতে চান। প্রতিভা দেবীর পুত্রবধূ রীতা পোখরেল পাহাড়ের বাসিন্দা, সে কথা জেনেই তিনি জানান পাহাড়েরই আরেক মেয়ে সদ্য তার বাড়িরও পুত্রবধূ হয়েছেন। চা খাওয়ার পাশাপাশি বেশ কিছুক্ষণ সেই পরিবারের আর্থিক অবস্থা ও স্থানীয় বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেন মুখ্যমন্ত্রী। এর পর তিনি সোজা চলে যান শীতলামন্দিরে। মন্দিরে পূজা দিয়ে বানারহাট শহরের ভেতর আদর্শপল্লী এলাকায় প্রায় এক কিলোমিটার রাস্তা তিনি পায়ে হাঁটলেন। রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা মানুষের হাতে তুলে দিলেন শীতবস্ত্র, শুনলেন তাঁদের সমস্যার কথা, বাচ্চাদের দিলেন খেলনা ও চকলেট। দশ বছর বয়সী ঐশানী পাল মুখ্যমন্ত্রীর দিকে বাড়িয়ে দেয় তার হোমওয়ার্কের খাতা, মুখ্যমন্ত্রী তাতে অটোগ্রাফও দিলেন। মুখ্যমন্ত্রী বাচ্চাটিকে বলেন "তুমি খুব বুদ্ধিমান তাই সবার মতোও ছবি না নিয়ে অটোগ্রাফ নিলে।" মুখ্যমন্ত্রীকে হাতের নাগালে পেয়ে উচ্ছাস প্রকাশ করেছেন স্থানীয়রা। এর আগে মুখ্যমন্ত্রী থাকাকালীন বুদ্ধদেব ভট্টাচার্য এসেছিলেন, বিভিন্ন সময়ে কেন্দ্রীয় নানান মন্ত্রীরাও এই শহরে আসেন, তবে কাছ থেকে মুখ্যমন্ত্রীর ছুঁয়ে তাকে মনের কথা বলার সুযোগ প্রথমবার পেয়ে আনন্দিত স্থানীয় বাসিন্দারা।
মুখ্যমন্ত্রী জানান আজ তিনি এক বৃদ্ধার বাড়িতে চা খেয়েছেন, দার্জিলিং এর মানুষেরা কড়া করে দুধ-চিনি বেশি দিয়ে চা খান, সেই চা বানারহাটে বসে খেয়ে তাঁর ভালো লেগেছে। আজ রাতে তিনি বানারহাটেই থাকবেন, আগামীকাল সভা থেকে বক্তব্য রাখবেন।

নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

সোশ্যাল মিডিয়া