শুক্রবার ০৮ মে ২০২৬
সম্পূর্ণ খবর
নিজস্ব সংবাদদাতা | | Editor: Rahul Majumder ২৫ জানুয়ারী ২০২৫ ২১ : ১৫Rahul Majumder
নিজস্ব সংবাদদাতা: কাজ থেকে কিছুদিনের বিরতি নিয়ে দুই সন্তানকে নিয়ে দারুণ সময় কাটাচ্ছেন অভিনেত্রী কোয়েল মল্লিক। তবে তাঁদের সামলাতে গিয়ে যে হিমশিম খাচ্ছেন মা কোয়েল। দুই ভাই বোনের মধ্যে কতটা বন্ধুত্ব হল, প্রথমবার সেই কথা ভাগ করে নিলেন কোয়েল মল্লিক।
গত বছর পুজোর সময় প্রথম প্রকাশ্যে আসে, ফের মা হচ্ছেন রুপোলি পর্দার ‘মিতিন মাসি’। তখন থেকেই যেন রঞ্জিত মল্লিক এবং রানে পরিবারে ‘কাউন্ট ডাউন’ শুরু। অধীর অপেক্ষায় ছিলেন নায়িকার অনুরাগীরাও। এরপর গত ডিসেম্বরের মাঝামাঝি মেয়ের মা হন কোয়েল মল্লিক।
বর্তমানে পর্দা থেকে কিছুদিনের বিরতি নিলেও বাড়িতে এখন চরম ব্যস্ততা অভিনেত্রী কোয়েল মল্লিকের। ডিসেম্বর মাসেই কন্যা সন্তানের জন্ম দিয়েছেন কোয়েল। এবং এখন পুরোপুরি সদ্যজাত সন্তানকে সময় দিচ্ছেন তিনি। জানালেন, দুই সন্তানকে নিয়ে জীবনের সেরা সময় কাটাচ্ছেন। এদিন মুখোরোচক সংস্থা আয়োজিত এক অনুষ্ঠানে এসে কোয়েল জানালেন, ছবির অফার এলেও জানুয়ারি বা ফেব্রুয়ারি মাসে কাজে ফিরতে চাননি তিনি, তাই সেসব প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন। তা এইমুহুর্তে দুই সন্তানকে কীভাবে সামলাচ্ছেন কোয়েল? এই প্রশ্ন শুনেই হেসে ফেললেন কোয়েল
নিজস্ব ছন্দে বলে উঠলেন, "আমার বাবারা বেশ কয়েকজন ভাই বোন। আমি তো বাবাকে বলি, ঠাকুমাকে প্রণাম। দু'জন সন্তানকেই সামলাতে গিয়ে হিমশিম খাচ্ছি। তবে এটাও সত্যি যে মা হওয়ার পর জীবন আরও সুন্দর হয়ে গিয়েছে আমার। দারুন সময় কাটাই এখন। " ছেলে কবীরের সঙ্গে মেয়ের কতটা বন্ধুত্ব হল? কোয়েলের জবাব, ''কবীর তো বোধহয় ওকে পুতুল ভাবে। তবে আমি ওকে আদর করতে দিই, কারণ ওদের মধ্যে বন্ডিংটা হওয়া প্রয়োজন। কবীর প্রথম থেকেই নিশ্চিত ছিল যে ওর বোন হবে। তাই হাসপাতালে যখন বোন হওয়ার খবর পায়, তখন ও-ই সবচেয়ে বেশি খুশি হয়। যদিও আমি ওকে বোঝাতাম বোন বা ভাই যেই আসুক ভালভাবে যেন আসে সেটাই প্রার্থনা করো।" এই মুহূর্তে দুই সন্তানকে নিয়ে চুটিয়ে মাতৃত্ব উপভোগ করছেন কোয়েল মল্লিক।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি