শুক্রবার ০৮ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Rahul Majumder | | Editor: শ্যামশ্রী সাহা ২৪ জানুয়ারী ২০২৫ ১৪ : ৪১Rahul Majumder
নিজস্ব সংবাদদাতা: বৃহস্পতিবার মুক্তি পেয়েছে সৃজিত মুখোপাধ্যায় পরিচালিত ছবি 'সত্যি বলে সত্যি কিছু নেই'। বাসু চট্টোপাধ্যায় পরিচালিত কোর্টরুম ড্রামা 'এক রুকা হুয়া ফয়সলা'র উপর ভিত্তি করেই এই ছবি তৈরি করেছেন সৃজিত। আবার সেই ছবিটির অনুপ্রেরণা ছিল হলিউডের বিখ্যাত ছবি 'টুয়েলভ অ্যাংরি মেন'। বৃহস্পতিবার সন্ধ্যায় দক্ষিণ কলকাতার এক নামজাদা প্রেক্ষাগৃহে আয়োজন করা হয়েছিল ছবির প্রিমিয়ার। ছবির কলাকুশলীরা ছাড়াও হাজির হয়েছিলেন অপর্ণা সেন, চিরঞ্জিৎ চক্রবর্তী, আবির চট্টোপাধ্যায়, টোটা রায়চৌধুরী, কৌশানী মুখোপাধ্যায়, রুক্মিণী মৈত্ররা।
খুনের অভিযোগে অভিযুক্ত এক তরুণের, ভাগ্য নির্ধারিত হবে গল্পে। আপাতভাবে গল্প এতটা সোজা মনে হলেও ছবির পরতে পরতে রয়েছে ট্যুইস্ট। তবে সমাজের ভিন্ন প্রেক্ষাপট, আর্থিক ও রাজনৈতিক পরিস্থিতি ও যৌনতা এই ছবিতে উঠে এসেছে।
অপর্ণা সেন তাঁর নিজস্ব ছন্দে বললেন, " এই ছবি নিয়ে তাঁর আগ্রহ রয়েছে প্রথম থেকেই, কারণ বিষয়টাই এমন। তার উপর সৃজিত কীভাবে পরিবেশন করেছে এই ছবি, তা দেখতেও উন্মুখ তিনি।" নিজস্ব স্বভাবসিদ্ধ ছন্দে আরও বললেন, " যখন ঠিকঠাক ছবি তৈরি করে না তখন আমার কাছে বকুনি খায়। আবার যখন 'পদাতিক' তৈরি করেছিল, খুব প্রশংসা করেছিলাম।" সৃজিতের আগামী ছবি 'কিলবিল সোসাইটি'র নায়িকা কৌশানী। অভিনেত্রী যেমন হাজির হয়ে সরাসরি বলে দিলেন," 'প্রিন্সিপ্যাল' আসতে বলেছিলেন তাই আসতেই হতো। তার উপরে এই ছবিতে যাঁরা অভিনয়ে করেছেন, অভিনয় জগতের এক একজন মণি মুক্তো।"
অন্যদিকে, ঋত্বিক বললেন, "চলতি বছরে এই নিয়ে আমার তিন নম্বর ছবি মুক্তি পেল। ভাল লাগছে, পাশাপাশি উত্তেজিত-ও। চমকে দেওয়ার মতো কাস্ট এ ছবির। খুব খেটে করেছি কাজটা। নিজেরই বিশ্বাস হচ্ছে না এই মুহূর্তটা সত্যি কি না।" রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায় অবশ্য বললেন, " বিন্দুমাত্র টেনশন হচ্ছে না। ছবি মুক্তির আগে যথেষ্ট প্রস্তুতি নিয়েছি, পরিশ্রম করেছি সবাই মিলে। ভাল করে পড়াশোনা করলে কি আর পরীক্ষার ফল নিয়ে টেনশন থাকে? এও তেমনি। এবার দেখা যাক্, দর্শক কীভাবে গ্রহণ করবে এই ছবি।"
আর সৃজিতের 'ফেলুদা', তাঁর কী বক্তব্য এ ছবি নিয়ে? তাঁর উদ্দেশ্যে প্রশ্ন ছিল, এত বড় স্টারকাস্ট সেখানে নিজেকে দেখতে পেলে খুশি হতেন? অল্প কথায় টোটার সাফ সাফ জবাব, " একটা মস্ত গুন যে চরিত্রে যে অভিনেতাকে মানাবে ও তাঁকেই নেবে। নেবেই! আর এই ছবি যাঁরা দেখবেন তাঁরা বুঝবেন কতটা সত্যি আমার এই কথা। সুতরাং দুঃখ পাওয়ার প্রশ্নই নেই। এ ছবি ভাবাবে, মন ভাল করে দেবে, এটুকু বলতে পারি।"
'সত্যি বলে সত্যি কিছু নেই'-এর প্রিমিয়ার শুরু হতে বাকি তখন আর একটুখানি। ভিড় জমাচ্ছেন দর্শকেরা। ছবি ঘিরে ফিসফাস ততক্ষণে পরিণত হয়েছে গুঞ্জনে, আগ্রহ বেড়ে হয়েছে উত্তেজনা।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি