শুক্রবার ০৮ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Reporter: নিজস্ব সংবাদদাতা | লেখক: Snigdha Dey | Editor: শ্যামশ্রী সাহা ২৩ জানুয়ারী ২০২৫ ১৭ : ৪৮Snigdha Dey
সংবাদসংস্থা মুম্বই: টিনসেল টাউনে খবর অফুরান। বিনোদনের সমস্ত খবর জানতে যদি চান, চোখ রাখুন নজরে বিনোদনে। জেনে নিন সারাদিনের গরমা গরম খবর কী?
নিরাপত্তাহীন সলমন!
প্রাণনাশের হুমকির পর আরও জোরালো হয়েছে সলমন খানের নিরাপত্তা। কিন্তু এর মাঝেই সমাজমাধ্যমের ছড়িয়ে পড়া একটি ভিডিয়োতে দেখা যাচ্ছে, মুম্বই শহরের রাস্তায় কালো-হলুদ রঙের ট্যাক্সি থেকে নেমে আসছেন 'ভাইজান'। এমন দৃশ্য দেখে অবাক তাঁর অনুরাগীরা। এমন ঝুঁকিবহুল পরিস্থিতির মধ্যেও সাধারণ যানবাহনে ঘুরে বেড়াচ্ছেন ভাইজান? নিরাপত্তাই বা কোথায়? প্রশ্ন অনুরাগীদের। তবে জানা যাচ্ছে, এই ভিডিয়ো আসলে তাঁর আসন্ন ছবি ‘সিকান্দর’-এর শুটিং-এর। তাই এই কালো-হলুদ ট্যাক্সিতে উঠে শুটিং করছিলেন তিনি।
অটোচালককে কী পুরস্কার দিলেন সইফ?
কঠিন পরিস্থিতিতে হাসপাতালে নিয়ে যাওয়া অটোচালক ভজন সিং রানার সাথে দেখা করে তাঁকে জড়িয়ে ধরেন সইফ আলি খান। অভিনেতার মা শর্মিলা ঠাকুর তাঁর প্রশংসা ও আশীর্বাদ করেছেন। মুম্বই সংবাদমাধ্যম সূত্রে খবর, সইফ আলি খান ৫০ হাজার টাকা পুরস্কারমূল্য তুলে দেন অটোচালকের হাতে। যদিও এর আগেই এক স্বেচ্ছাসেবী সংস্থার তরফ থেকে ১১ হাজার টাকা পুরস্কার পেয়েছেন ভজন।
রশ্মিকার খেয়ালে ভিকি
চলছিল 'সিকান্দর'-এর শুটিং। তাঁর মাঝেই শরীরচর্চা করতে গিয়ে পায়ে গুরুতর চোট লাগে অভিনেত্রী রশ্মিকা মন্দানার। এই ঘটনার পর রশ্মিকাকে প্রথমবার বিমানবন্দরে দেখা গিয়েছে। মুখ ঢেকে বিমানবন্দরে ঢুকেছেন তিনি। নিজের পায়ে ভর দিয়ে ভাল ভাবে হাঁটতেও পারছেন না রশ্মিকা। এক পায়ে ব্যান্ডেজ বেঁধে হুইলচেয়ারে দেখা গিয়েছে অভিনেত্রীকে। এই অবস্থায় 'ছাবা'র প্রচারে দেখা গেল তাঁকে। এক পায়ে ভর দিয়ে মঞ্চে এলেন অভিনেত্রী। তাঁকে সাহায্যের হাত বাড়িয়ে দিলেন সহ-অভিনেতা ভিকি কৌশল। দুই তারকার এই ভিডিয়ো ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমে।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি