শনিবার ০৯ মে ২০২৬

সম্পূর্ণ খবর

Actor Abhishek Bachchan opens up on comparison with Aishwarya Rai and Amitabh Bachchan

বিনোদন | ঐশ্বর্যর সঙ্গে সব বিষয়ে প্রতিনিয়ত তুলনা কেমন লাগে? অভিষেকের জবাবে হইচই নেটপাড়ায়

Reporter: নিজস্ব সংবাদদাতা | লেখক: Rahul Majumder | Editor: শ্যামশ্রী সাহা ২০ জানুয়ারী ২০২৫ ১৫ : ৫০Rahul Majumder

সংবাদ সংস্থা মুম্বই: বলিপাড়ার অন্যতম ভার্সেটাইল অভিনেতার নামের তালিকায় প্রথম দিকেই আসবে অভিষেক বচ্চনের নাম। নিজের অভিনয় দক্ষতার প্রমাণ 'গুরু', 'দোস্তানা', 'আই ওয়ান্ট টু‌ টক'-এর মতো একাধিক ছবিতে রেখেছেন। তবে তাঁর পরিবারেই এমন দু'জন মানুষ আছেন যাঁদের অভিনয়ের খ্যাতি বিশ্বজোড়া। প্রথমজন অভিষেকের বাবা অমিতাভ বচ্চন এবং দ্বিতীয়জন তাঁর স্ত্রী ঐশ্বর্য রাই বচ্চন। এবং বলাই বাহুল্য, এই দু'জনের সঙ্গে প্রতিনিয়ত তুলনা করা হয় অভিষেকের। জনপ্রিয়তা থেকে অভিনয়, প্রায় সব নিক্তিতেই। বিষয়টি কী অত্যন্ত অস্বস্তিকর? ঠিক কী মনোভাব তাঁর? এবারে মুখ খুললেন অভিষেক।

 

সম্প্রতি এক সাক্ষাৎকারে অভিষেক জানালেন, সবসময় এই তুলনা করার বিষয়টি মোটেই সহজ নয় তাঁর কাছে। তবে, বাবার সঙ্গে তাঁর নাম তুলনা করার অর্থ 'সর্বশ্রেষ্ঠ'র সঙ্গে তুলনা করা। " আমি বিষয়টিকে এভাবে দেখি...আপনি যখন আমাকে সর্বশ্রেষ্ঠর এর সঙ্গে তুলনা করছেন, এর অর্থ আমি নিশ্চয়ই এমন যোগ্যতা অর্জন করেছি। অর্থাৎ, এরকম সব নামের সঙ্গে এক সারিতে উচ্চারণ হওয়ার মতো কাজ করেছি নিশ্চয়ই।" সামান্য থেমে তিনি আরও যোগ করেন, "আমার পরিবার, আমার স্ত্রী মানে কিন্তু এঁরা আমার-ই। আমি এঁদের সকলের জন্য অসম্ভব গর্বিত।" 

 

কথাশেষে তিনি যোগ করেন, এই ৮২ বছর বয়সে প্রতিদিন নিত্যনতুন কাজ করে যেভাবে বাবা হিসাবে তাঁকে প্রতিনিয়ত প্রেরণা জুগিয়ে চলেছেন অমিতাভ, তিনিও যেন এই বয়সে পৌঁছে তাঁর মেয়ে আরাধ্যার প্রেরণা হয়ে উঠতে পারেন। 

এইমুহুর্তে অভিষেকের রয়েছে একগুচ্ছ কাজ। রেমো ডি'সুজির 'বি হ্যাপি', অক্ষয় কুমারের সঙ্গে 'হাউজফুল ৫' এবং শাহরুখের সঙ্গে 'কিং'।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া