শনিবার ০৯ মে ২০২৬

সম্পূর্ণ খবর

Bollywood director aka choreographer farah khan reveals shah rukh khan gifts her a luxurious car after every movie

বিনোদন | ফারহার সঙ্গে ছবি করলেই শুধু এই 'বাদশাহী' উপহার দেন শাহরুখ, শুনলে চমকে উঠবেন!

Reporter: নিজস্ব সংবাদদাতা | লেখক: Rahul Majumder | Editor: শ্যামশ্রী সাহা ২০ জানুয়ারী ২০২৫ ১৫ : ১৯Rahul Majumder

 

সংবাদ সংস্থা মুম্বই: প্রথম সারির বলি-তারকাদের একেকজন একটি ধাঁধার মতো। যখনই তাঁর অনুরাগীরা মনে করা শুরু করে যে তাঁদের প্রিয় তারকার হাল-হকিকৎ সমস্তটাই জানা হয়ে গিয়েছে, তখনই ঝুলি থেকে অজানা কোনও কথা বেরিয়ে আসে, যা শুনে চোখ কপালে তুলতে হয়। শাহরুখ খান নিঃসন্দেহে এমনই একজন তারকা। ৩০ বছরের উপর ফিল্ম ইন্ডাস্ট্রিতে কাটিয়ে দেওয়ার পরেও তাঁকে নিয়ে যেমন উন্মাদনার শেষ নেই, তেমনই তাঁর বহু বিষয় আজও অজানা থেকে গিয়েছে অনুরাগীদের কাছে। সম্প্রতি, এমনই একটি ঘটনা ফাঁস করলেন পরিচালক তথা নৃত্য নির্দেশক ফারহা খান।

 

অভিনেত্রী অর্চনা পূরণ সিং-এর বাড়িতে আড্ডা দিতে হাজির হয়েছিলেন ফারহা। সেখানেই গল্প-আড্ডার ফাঁকে ওঠে এই প্রসঙ্গ। গল্প চলার মাঝে ফারহার বিলাসবহুল ট্রিপলেক্স বাড়ির প্রশংসা করেন অর্চনা, যাতে একটি সুইমিং পুল-ও রয়েছে। পাশ থেকে অর্চনার স্বামী তথা পরিচালক-অভিনেতা পরমিত শেঠি মজার ছলে জিজ্ঞেস করে বসেন, "অক্ষয় কুমারের থেকে এই বাড়িটা কিনেছ তুমি?" অর্চনা স্বভাবসিদ্ধ রসিকতায় ফোড়ন দেন, "না কি অক্ষয় ও উপহার দিয়েছে এই বাড়ি?" হাসতে হাসতে ফারহার জবাব, "ইস্, যদি দিত কী ভাল-ই না হতো।" 

 

এরপরেই অর্চনা ফারহাকে জিজ্ঞেস করেন যে আজ পর্যন্ত সব থেকে মূল্যবান উপহার ক

কোন তারকার থেকে পেয়েছেন তিনি? স্মিত হেসে জবাব আসে, "শাহরুখ খান। ওর সঙ্গে প্রতিটি ছবিতে কাজ করার পর আমাকে একটা বহু মূল্য নতুন গাড়ি শাহরুখ উপহার দেয়।" শুনে রীতিমত চমকে ওঠেন অর্চনা আস্তে আস্তে এরপর বলেন তাহলে তো তোমার শাহরুখের সঙ্গে খুব তাড়াতাড়ি আবার কাজ করা উচিত।" সহমত প্রকাশ করে ফরহার জবাব, " একেবারেই তাই। খুব তাড়াতাড়ি! ্ কারণ আমার একটা নতুন গাড়ির প্রয়োজন।" খানিক হালকা চালে তিনি আরও জানান, তাঁর তিন ছেলেমেয়ের কলেজে যাওয়ার বয়স হয়ে গিয়েছে। আর তাঁদের পড়াশোনার বিপুল খরচ টানার জন্যই নিজের ইউটিউব চ্যানেল খুলেছেন তিনি।

 

প্রসঙ্গত, শাহরুখ খানের সঙ্গে তিনটি ছবি পরিচালনা করেছেন ফারহান। 'ম্যায় হুঁ না', 'ওম শান্তি ওম', 'হ্যাপি নিউ ইয়ার'। প্রথম দুটো সুপার-ডুপার হিট। তৃতীয়টি খানিক সমালোচিত হলেও বক্স অফিসে কামাল কিন্তু দেখিয়েছিল।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া