রবিবার ২৪ মে ২০২৬
সম্পূর্ণ খবর
সংবাদ সংস্থা, মুম্বই | | Editor: শ্যামশ্রী সাহা ০৯ ডিসেম্বর ২০২৩ ১৪ : ১৫
‘ব্রহ্মাস্ত্র ২’তে দুই রণবীর!
‘অ্যানিমেল’-এর উদযাপন জোরকদমে চলছে। তার মধ্যেই পরের ছবি নিয়ে আগাম জল্পনা উস্কে দিলেন ‘ব্রহ্মাস্ত্র ২: দেব’-এর পরিচালক অয়মন মুখোপাধ্যায়। খবর, তাঁর আগামী ছবিতে দীপিকা পাড়ুকোনের পরে রণবীর সিংও থাকবেন! কীভাবে? শোনা যাচ্ছে, আগামী পর্বে রণবীর কাপুরের মা ‘অমৃতা’র ভূমিকায় দেখা যাবে দীপিকাকে। রণবীরের বাবা ‘দেব’ হবেন রণবীর সিং। ছবিতে ‘দেব-অমৃতা’র উত্তাল প্রেমকাহিনি জায়গা করে নেবে।
ভক্তের ভালবাসা
‘অ্যানিমেল’ ছবির কারণে বিদেশেও চর্চিত পরিচালক সন্দীপ রেড্ডি ভঙ্গা। ছবির কারণে একদিকে তিনি নন্দিত। একই সঙ্গে নিন্দিতও। তার মধ্যেই তাঁকে ঘিরে ভক্তদের উল্লাস। সদ্য মার্কিন মুলুকের ডালাসে একটি অনুষ্ঠানে যোগ দিতে যান তিনি। দেখামাত্র পার্কিং লটে পরিচালককে ঘিরে ধরেন তাঁরা। তাঁর গাড়ি পর্যন্ত আটকে দেওয়া হয়। সবটাই তাঁকে কাছ থেকে পাওয়ার জন্য।
জলসায় নটিয়াল
আহমেদাবাদে প্রথম জলসা জুবিন নটিয়ালের। উত্তেজনা, ভয় মিলেমিশে একাকার। খবর, সেখানকার প্রথম সারির একটি ক্লাবে অনুষ্ঠান করবেন। তাঁর কণ্ঠে শোনা যাবে ‘বজরঙ্গি ভাইজান’র ‘জিন্দেগি’, ‘শেরশাহ’ থেকে ‘রাতেঁ লম্বিয়াঁ’ এবং ‘লাভযাত্রি’র ‘আখ লাদ জাভে’র মতো গান।
প্রশংসায় পঞ্চমুখ
‘অ্যানিমেল’-এর প্রশংসায় পঞ্চমুখ অল্লু অর্জুন। তেলুগু তারকা শুক্রবার পরিচালক সন্দীপ রেড্ডি ভঙ্গার অ্যাকশন থ্রিলারকে নিয়ে এক্সে (আগের টুইটার) লিখেছেন, ‘#অ্যানিমেল। জাস্ট মাইন্ড ব্লোয়িং। সিনেমাটিক ব্রিলিয়ান্সে উড়িয়ে নিয়ে গেল। অভিনন্দন!’ রণবীরের অভিনয় নিয়েও মতামত জানিয়েছেন তিনি। লিখেছেন, ‘#রণবীরকাপুরজি অভিনয়কে নতুন স্তরে তুলে নিয়ে গিয়েছেন। যা সবাইকে অনুপ্রেরণা জোগাবে। আপনার তৈরি করা জাদু দর্শকদের মুগ্ধ করেছে। ছবি দেখে বাকরুদ্ধ। আপনার জন্য শুভেচ্ছা, আন্তরিক শ্রদ্ধা-ভালবাসা।’
দীপিকায় মুগ্ধ শাহরুখ
‘ফাইটার’-এর টিজার প্রকাশ্যে। দীপিকা পাড়ুকোনকে দেখে যথারীতি মুগ্ধ শাহরুখ খান। একই সঙ্গে প্রশংসা করেছেন হৃতিক রোশনের। সামাজিক মাধ্যমে জানিয়েছেন, হৃতিকের থেকে যা প্রত্যাশা ছিল সেটাই তিনি পূরণ করেছেন। তাঁর দীপিকা অনবদ্য! নিজেকেই নিজের প্রতিদ্বন্দ্বী হিসেবে দাঁড় করিয়ে দিচ্ছেন।
তমন্নাকে উৎসর্গ
একেই বলে সচ্চা ভালবাসা! সম্প্রতি, বিজয় ভার্মা ওয়েব সিরিজ ‘দহদ’-এ অভিনয় করে এশিয়ান একাডেমি ক্রিয়েটিভ অ্যাওয়ার্ডে ‘সেরা অভিনেতা’র পুরস্কার জিতেছেন। রীমা কাগতি এবং রুচিকা ওবেরয় পরিচালিত, বিজয় ভার্মা ‘আনন্দ স্বর্ণকার’-এর ভূমিকায় অভিনয় করেছিলেন। পুরস্কারের ছবি সামাজিক পাতায় ভাগ করে এই সম্মান প্রেমিকা তমন্না ভাটিয়াকে উৎসর্গ করেছেন। তাঁর দাবি, ১০ তারকা অভিনেতার সঙ্গে প্রতিযোগিতায় অংশ নিয়ে এই বিশেষ সম্মান পেয়েছেন। তাঁর ‘দেবী’ই তাঁর হাতে সম্মান এনে দিয়েছেন।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি