শনিবার ০৯ মে ২০২৬

সম্পূর্ণ খবর

when bollywood actress Jaya Bachchan spoke out on amitabh bachchan s rumoured affair with rekha and if she would mind them working together again

বিনোদন | অমিতাভ-রেখার ফের জুটি না বাঁধার নেপথ্যের কারণ কি তিনি-ই? ঝাঁঝালো জবাব জয়ার!

Reporter: নিজস্ব সংবাদদাতা | লেখক: Rahul Majumder | Editor: শ্যামশ্রী সাহা ১২ জানুয়ারী ২০২৫ ০১ : ২৮Rahul Majumder

সংবাদ সংস্থা মুম্বই: অমিতাভ বচ্চন এবং রেখা। এক ফ্রেমে তাঁরা শেষ বার দেখা দিয়েছিলেন সেই আটের দশকে। যশ চোপড়া পরিচালিত ছবি ‘সিলসিলা’য়। বলিউডের সর্বত্র কান পাতলেই শোনা যায়, পরিবারের মুখ চেয়ে রেখার সঙ্গে বিবাহ-বহির্ভূত সম্পর্কে ছেদ টেনেছিলেন অমিতাভ। ফিরে এসেছিলেন স্ত্রী জয়া বচ্চনের কাছে।

বাস্তবে এখন অমিতাভ-রেখা আক্ষরিক অর্থেই ‘দো আনজানে’। তা সত্ত্বেও তাঁদের ফের জুটি বাঁধার জল্পনার ‘সিলসিলা’ আজও শেষ হয়েও হচ্ছে না শেষ! সিলসিলা’র পরবর্তী দু’দশক সসম্মানে একে অপরকে এড়িয়ে চলেছেন তাঁরা। বিভিন্ন পার্টি এবং অনুষ্ঠানে চোখে পড়েছে অমিতাভ-জায়া জয়া বচ্চন এবং রেখার শীতল দূরত্বও। তবে এই চার দশকের দূরত্বে কোনও পক্ষ-ই কারওর বিরুদ্ধে অশালীন আচরণ তো দূর অস্ত, কটাক্ষ পর্যন্ত করেননি। তবে কি আর কোনওদিনই পর্দায় একসঙ্গে হাজির হবেন না এই জুটি? নাকি হলে বাধ সাধবেন অমিতাভ-পত্নী? অথবা সত্যিই কি পরস্পরের গভীর প্রেমে ডুব দিয়েছিলেন অমিতাভ-রেখা?

 

২০০৮ সালে এক সাক্ষাৎকারে এই প্রশ্নের জবাব দিয়েছিলেন জয়া বচ্চন। বলেছিলেন, " যদি সত্যিই উনি (অমিতাভ) অন্য সম্পর্কে জড়াতেন তাহলে কি উনি অন্য কারও সঙ্গে সংসার পাততেন। তাই না? দর্শক তাঁদের জুটিকে পর্দায় দারুণ পছন্দ করতেন। সেটা নিয়ে কেন সমস্যা থাকবে আমার? সমস্যাটা হল ওঁর (অমিতাভের) ছবির প্রতিটি নায়িকার নামের সঙ্গে ওঁর নাম জড়ানোর চেষ্টা হয়েছিল। সেসবের প্রত্যেকটায় যদি কান দিতাম, তাহলে তো আমার জীবনটা নরক গুলজার হয়ে উঠতো। তা হয়নি কারণ আমরা শক্ত ধাতুতে তৈরি।" 

 

রেখার সঙ্গে পর্দায় তাঁর স্বামীর জুটি বাঁধার প্রশ্নেরও উত্তর দিয়েছিলেন জয়া। " ওঁরা একসঙ্গে কাজ করলে আমার আপত্তি থাকবে কেন? তবে ওঁদের অভিনয় দেখার থেকে পর্দায় তাঁরা একসঙ্গে কাজ করছেন-এই বিষয়টাই একমাত্র রসালো আলোচনা হয়ে দাঁড়াবেন, যা কাম্য নয়। আর তাঁরা দু'জনেই হয়তো এটা বোঝেন তাঁরা একসঙ্গে পর্দায় জুটি বাঁধলে এটাই হবে।" 

 

'শামিতাভ' মুক্তি পাওয়ার আগে রেখার সঙ্গে ফের কাজ করার প্রসঙ্গে মুখ খুলেছিলেন অমিতাভও। বলেছিলেন, “ বাল্কি আমাকে বার বার বলছেন, আমাদের দু’জনকে নিয়ে তিনি একটি ছবি বানাতে চান। দেখা যাক। কোনও ভাল গল্প পাওয়া গেলে কেন নয়?”


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া