শনিবার ০৯ মে ২০২৬

সম্পূর্ণ খবর

popular bengali actor Ritwick chakraborty says his desire to act in children s film

বিনোদন | Exclusive: ছোটদের জন্য ভেবেই তৈরি হবে এমন ছবিতে অভিনয় করতে চাই: ঋত্বিক চক্রবর্তী

Reporter: নিজস্ব সংবাদদাতা | লেখক: Rahul Majumder | Editor: শ্যামশ্রী সাহা ১২ জানুয়ারী ২০২৫ ২২ : ৫২Rahul Majumder

 

নিজস্ব সংবাদদাতা: সদ্য বড়পর্দায় মুক্তি পেয়েছে 'ভাগ্যলক্ষ্মী'। মৈনাক ভৌমিক পরিচালিত সেই থ্রিলার-ডার্ক কমেডি ঘরানার ছবিতে মুখ্য ভূমিকায় রয়েছেন ঋত্বিক চক্রবর্তী। আবার একই দিনে মুক্তি পেয়েছে জয়দীপ মুখোপাধ্যায়ের সাইকোলজিকাল ড্রামা’ ছবি 'অপরিচিত'। সেই ছবিতেও প্রধান চরিত্রে দেখা গিয়েছে ঋত্বিককে। প্রদীপ ভট্টাচার্যের পরিচালনায় তাঁর অভিনীত 'নধরের ভেলা' নির্বাচিতি হয়েছে ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল রটরডাম-এ ওয়ার্ল্ড প্রিমিয়ার বিভাগে।

 

তবে এবার ছোটদের ছবিতে অভিনয় করার ইচ্ছেপ্রকাশ করলেন ঋত্বিক চক্রবর্তী। আজকাল ডট ইন-কে বললেন, "আজকাল তো ছোটদের কথা ভেবে তাঁদের জন্য বাংলা ছবি তৈরি হয় না। খুব দুঃখের সেটা। আমরা যখন ছোট ছিলাম, তখনও কিন্তু হতো। কিন্তু এখন...কোথায়? আমার কিন্তু এরকম ছবিতে অভিনয়ের ভীষণ ইচ্ছে।ছোটদের জন্য ভেবেই যদি ছবি তৈরি করা হয়, আমি রাজি। আমার ছেলেও তো ছোট। তাই ওর বয়সীদের জন্য ছবি করার ব্যাপারে একটা বাড়তি আগ্রহ তো কাজ করেই।"

 

ঋত্বিক চক্রবর্তীকে ছোটদের জন্য তৈরি ছবিতে অভিনয়ে রাজি করানোর শর্ত কী? আলতো হেসে অভিনেতার জবাব, " আমার শুধু ছবির গল্প, চিত্রনাট্য পছন্দ হলেই হবে।" কথাশেষে জানালেন, বাংলা ওয়েব সিরিজ 'মিঃ কলকেতা'ও কিন্তু মূলত ছোটদের জন্যই তৈরি করা ছিল। কিন্তু শুধুমাত্র সেই সিরিজে অভিনয় করে মন ভরেনি ঋত্বিকের। ছোটদের জন্য স্রেফ ওটুকু করেই থামতে নারাজ তিনি।

 

প্রসঙ্গত, চলতি মাসেই মুক্তি পাবে সৃজিত মুখোপাধ্যায়ের 'সত্যি বলে সত্যি কিছু নেই'। সৃজিতের এ ছবিতেও যথারীতি তারকার সমাহার। বাংলা বিনোদন দুনিয়ার এক মুঠো সেরা অভিনেতাদের নিয়েছেন তিনি। হলিউডের জনপ্রিয় ছবি ‘টুয়েলভ অ্যাংরি মেন’ অনুসরণে তাঁর আগামী ছবি ‘সত্যি বলে সত্যি কিছু নেই।’ এই ছবিতে 'সুমিত' রূপে দেখা যাবে ঋত্বিককে। এছাড়াও এইমুহুর্তে জোরকদমে চলছে সৃজিতের 'উইঙ্কল টুইঙ্কল' ছবির শুটিং। ব্রাত্য বসুর মূল নাটকে মূল নাটকে বাবার চরিত্রে অভিনয় করেছিলেন দেবশঙ্কর হালদার। সেই চরিত্রেই‌ এবার বড়পর্দায় দেখা যাবে ঋত্বিককে। অন্যদিকে, ছেলের চরিত্রে ছিলেন রজতাভ দত্ত। সেখানে এবার পরমব্রত। হাতে পড়ে রয়েছে হইচই-এর 'অচিন্ত্য আইচ' সিরিজের সেকেন্ড সিজনের শুটিং।রয়েছে এসকে মুভিজ সংস্থার তিনটি ছবির কাজ।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া