শুক্রবার ০৩ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

Top entertainment stories of Bollywood

বিনোদন | শাহরুখের কোন দুষ্টুমির চোটে লজ্জায় লাল আমির? পা ভেঙেছে রশ্মিকা মন্দানার?

Reporter: নিজস্ব সংবাদদাতা | লেখক: Rahul Majumder | Editor: শ্যামশ্রী সাহা ১২ জানুয়ারী ২০২৫ ১৬ : ২০Rahul Majumder

সংবাদসংস্থা মুম্বই:

শাহরুখের দুষ্টুমি

সেটা ২০১৭ সাল। সেই সময়ে প্রচণ্ড ধূমপানে আসক্ত ছিলেন আমির খান। কিছুক্ষণ পরপরই হাত নিশপিশ করত তাঁর ধূমপানের জন্য। এদিকে অমিতাভ বচ্চনের সঙ্গে 'ঠগস অফ হিন্দুস্তান' ছবির শুটিং আসন্ন। অমিতাভের মতো এত বয়োজ্যেষ্ঠ ব্যক্তির সামনে কীভাবে ধূমপান করবেন ভেবেই অস্থির হয়ে গিয়েছিলেন। সমাধানের জন্য শেষমেশ শরণাপন্ন হয়েছিলেন শাহরুখের। কারণ শাহরুখেরও দারুণ ধূমপানের নেশা এবং বেশ কয়েকটি ছবিতে অভিনয় করেছেন অমিতাভের সঙ্গে। শাহরুখ জানান, তিনি নিজে 'অমিতজি'র সামনে ধূমপান করেছেন। তাই আমির নিশ্চিন্তে অমিতাভ বচ্চনের সামনে ধূমপান করতে পারেন, তবে যদি 'শাহেনশাহ' কিছু বলেন তাহলে তখনই যেন সেখান থেকে পিঠটান দেয় আমির। সময়মতো শুরু হয়েছিল ছবির শুটিং। একদিন শুটিংয়ের ফাঁকে পাশাপাশি বসে ছবি দেখছিলেন অমিতাভ-আমির। এমন সময়, অমিতাভ গম্ভীর গলায় আমিরকে জিজ্ঞেস করে বসেন, সে কি খোঁজ করছিল যে তাঁর সামনে বসে ধূমপান করা যায় কি না? শোনামাত্রই থতমত খেয়ে লজ্জায় লাল হয়ে যান আমির। বুঝতে দেরি হয় না কে অমিতাভের কানে পৌঁছে দিয়েছে এই কথা!

 

'দিলওয়ালে' রোহিত

তাঁর পরিচালিত ছবির নামের মতো তাঁর হৃদয়ও। কোভিডের সময় স্রেফ নিজের কর্মচারীদের অন্ন সংস্থান করাবেন বলে আস্ত একটি ছবি তৈরি করেছিলেন তিনি। ছবির নাম 'সার্কাস'। জানালেন, ছবির লেখক ইউনূস সাজাওয়াল। সে ছবির বক্স অফিসের ব্যর্থতা সম্পূর্ণ নিজের কাঁধে তুলে নিয়েছেন রোহিত। ইউনূস জানিয়েছেন, কোভিডের সময় রোহিতের ৫০০ জনের ইউনিট ছিল। এক শিফটে একসঙ্গে ১০০ জনের বেশি শুটিংয়ে ঢোকা যেত না। অথচ রোহিত প্রতিদিন টাকা দিতেন ৫০০জনকেই! রোহিতের বক্তব্য ছিল, 'দু'বছর কাজ না করলে সংসার চালাতে আমার কোনও অসুবিধা হবে না। কিন্ত আমার ইউনিটের বাকিদের কী হবে?

রশ্মিকার চোট কতটা গুরুতর?

নতুন বছরের শুরুটা মোটেই ভাল হল না অভিনেত্রী রশ্মিকা মন্দানার। জিমে শরীরচর্চা করতে গিয়ে পায়ে চোট পেলেন তিনি। এবং সেই চোট বেশ ভালই। এবার সমাজমাধ্যমে নিজের একটি ছবি পোস্ট করলেন 'অ্যানিম্যাল' অভিনেত্রী। সেই ছবিতে দেখা যাচ্ছে, তাঁর ডান পা ব্যান্ডেজে মোড়া। এর উপরে পায়ের পাতা আবার স্ট্রেন ব্যান্ডেজে মোড়া। এবং সেই পা একটি কুশনের উপর রাখা। ছবির ক্যাপশনে মজা করে রশ্মিকা জানিয়েছেন, আগামী কয়েক সপ্তাহ এক পায়ে লাফিয়ে লাফিয়ে চলতে হবে তাঁকে। তারপর একটু সুস্থ হলেই 'থামা', 'সিকান্দর', 'কুবরা' ছবির শুটিং শুরু করে দেবেন তিনি।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া