সোমবার ২৫ মে ২০২৬

সম্পূর্ণ খবর

রাজ্য | Murshidabad: এলাকা দখলকে কেন্দ্র করে ‌সংঘর্ষ, আহত দুই

Rajat Bose | ০৮ ডিসেম্বর ২০২৩ ১২ : ৪৯Rajat Bose
‌আজকাল ওয়েবডেস্ক:‌ এলাকা দখলকে কেন্দ্র করে কংগ্রেস এবং তৃণমূল কংগ্রেস সমর্থকদের সংঘর্ষ। এমনই অভিযোগ। যার জেরে উত্তপ্ত হয়ে উঠল মুর্শিদাবাদের সুতি থানার কাশিমনগর এলাকা। ইট পাটকেলের পাশাপাশি চলল ব্যাপক বোমাবাজি। এমনকি গুলি চালানোর অভিযোগও উঠেছে কংগ্রেস আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। ঘটনায় গুরুতর জখম হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন এক তৃণমূল কংগ্রেস সমর্থক। এলাকায় পৌঁছেছে সুতি থানার বিশাল পুলিশ বাহিনী। জঙ্গিপুর পুলিশ জেলার সুপার আনন্দ রায় জানিয়েছেন, ‘‌সংঘর্ষের ঘটনায় জড়িত থাকার অভিযোগে আট জনকে গ্রেপ্তার করা হয়েছে।’‌ স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সন্ধেয় বালিয়াঘাটি ফিডার ক্যানেলের ঘাট নিয়ে প্রথমে কংগ্রেস এবং তৃণমূল কংগ্রেস কর্মীদের মধ্যে বচসা শুরু হয়। সেই ঘটনার জের থেকেই শুক্রবার সকালে তৃণমূল কংগ্রেসের অঞ্চল সভাপতি ওয়াসিম বারির কয়েকজন অনুগামীকে রাস্তার উপর ফেলে বেধড়ক মারধরের অভিযোগ ওঠে কংগ্রেস কর্মীদের বিরুদ্ধে। এরপরেই কার্যত উত্তপ্ত হয়ে ওঠে গোটা এলাকা। শুরু হয় বোমাবাজি। চলে কয়েক রাউন্ড গুলিও। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় সুতি থানার পুলিশ। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করা হয়। আপাতত এলাকায় চলছে পুলিশি টহলদারি।  ঘটনায় কংগ্রেসের দিকে আঙুল তুলেছে তৃণমূল। কংগ্রেস তা অস্বীকার করেছে। 



নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

সোশ্যাল মিডিয়া