শনিবার ০৯ মে ২০২৬

সম্পূর্ণ খবর

After undertrial Businessman Raj Kundra signs three punjabi films as an actor

বিনোদন | পর্নোগ্রাফিকাণ্ডের পর এবার পাঞ্জাবি ছবিতে রাজ কুন্দ্রা! এবার কোন ধরনের সিনেমা? শুনে চমকে উঠবেন!

Reporter: নিজস্ব সংবাদদাতা | লেখক: Rahul Majumder | Editor: শ্যামশ্রী সাহা ০৭ জানুয়ারী ২০২৫ ০১ : ৫০Rahul Majumder

সংবাদ সংস্থা মুম্বই: আগেই অভিনেতা হিসাবে আত্মপ্রকাশ করেছিলেন বিতর্কিত ব্যবসায়ী রাজ কুন্দ্রা। ছবির নাম ছিল 'আন্ডারট্রায়াল'। এবার তিন-তিনটি পাঞ্জাবি ছবিতে দেখা যাবে শিল্পা শেঠির স্বামীকে। ইতিমধ্যে নাকি সইসাবুদের কাজও সেরে ফেলেছেন তিনি। জানা গিয়েছে, ছবি তিনটি হতে চলেছে সম্পর্কের। তবে তাতে যেমন মজা থাকবে তেমন থাকবে রোম্যান্সের ছোঁয়া। মোট কথা, হালকা চালের ছবি। রাজ্ জানিয়েছেন, তিনি নিজেও একজন পাঞ্জাবি। তাই পাঞ্জাবি ছবিতে মনপ্রাণ ঢেলে অভিনয় করতে চান তিনি। শিল্পাও কি থাকবেন এইসব ছবিতে নায়িকা কিংবা অতিথি শিল্পীর ভূমিকায়? তা অবশ্য জানা যায়নি। 

 

প্রসঙ্গত, ২০২১ সালের জুন মাসে পর্নোগ্রাফিকাণ্ডে গ্রেফতার করা হয়েছিল শিল্পা শেঠির স্বামীকে। পর্নোগ্রাফি মামলায় রাজকেই মূল চক্রান্তকারী হিসাবে চিহ্নিত করেছিল মুম্বই পুলিশ। দু’মাস জেল খাটার পর তিনি জামিনে মুক্তি পান। গত বছর নভেম্বরে পর্নোগ্রাফিকাণ্ডে আবার মুম্বইয়ের শিল্পপতি তথা বলিউড অভিনেত্রী শিল্পা শেট্টির স্বামী রাজ কুন্দ্রার বাড়িতে হানা দিয়েছিল ইডি। পর্নোগ্রাফি কেলেঙ্কারির সঙ্গে যে আর্থিক তছরুপের অভিযোগ জড়িয়ে রয়েছে, তারই তদন্তে রাজের বাড়িতে শুক্রবার তল্লাশি চালানো হয়েছে। আরও আছে। গত বছরের গোড়ার দিকে পর্নোগ্রাফির পাশাপাশি বিটকয়েন দুর্নীতিতেও নাম জড়িয়েছিল রাজের। চলতি বছরের শুরুর দিকে রাজ এবং শিল্পার ৯৮ কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করেছিল ইডি।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া