সোমবার ২৫ মে ২০২৬

সম্পূর্ণ খবর

রাজ্য | CHILD DEATH : গত ২৪ ঘন্টায় মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে ৯ শিশুর মৃত্যু

Sumit | ০৭ ডিসেম্বর ২০২৩ ২০ : ১৯Sumit Chakraborty
আজকাল ওয়েবডেস্ক : শিশু মৃত্যুর আতঙ্ক ফের একবার ফিরে এল মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে। গত ২৪ ঘন্টায় মেডিক্যাল কলেজ হাসপাতালের এসএনসিউ ওয়ার্ডে নয় নবজাতকের মৃত্যুর পর আতঙ্ক ছড়িয়েছে ওই ওয়ার্ডে ভর্তি থাকা বাকি শিশুদের পরিবারের মধ্যে।
মেডিক্যাল কলেজ হাসপাতাল সূত্রে খবর, শিশু বিভাগের এসএনসিউ ওয়ার্ডে এই মুহূর্তে ৫২ টি শয্যা রয়েছে। কিন্তু এই মুহূর্তে হাসপাতালে শিশুদের চাপ খুব বেশি থাকায় এক একটি শয্যাতে ২-৩ জন শিশুকে রাখতে বাধ্য হচ্ছেন হাসপাতাল কর্তৃপক্ষ।
এর মধ্যে গত ২৪ ঘন্টায় ন"জন শিশুর মৃত্যু হওয়াতে নড়েচড়ে বসেছে জেলা স্বাস্থ্য দপ্তর এবং রাজ্য স্বাস্থ্য দপ্তর। শিশু মৃত্যুর কারণ খুঁজতে তিন সদস্যের একটি কমিটি তৈরি করা হয়েছে।
হাসপাতালের এক চিকিৎসক নাম না প্রকাশের শর্তে বলেন- এই মুহূর্তে জঙ্গিপুর সুপার স্পেশালিটি হাসপাতালে শিশু বিভাগে সংস্কারের কাজ চলছে। তার ফলে জঙ্গিপুর মহকুমা থেকে অত্যন্ত খারাপ অবস্থায় বহু শিশুকে মেডিক্যাল কলেজে রেফার করা হচ্ছে। এর পাশাপাশি জেলার বিভিন্ন বেসরকারি হাসপাতালগুলোতে যথেচ্ছভাবে সিজার অপারেশন করা হচ্ছে এবং শিশুদের অবস্থা খারাপ হলেই তাদের মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার করে দেওয়া হচ্ছে। তারফলে এসএনসিউ ওয়ার্ডে শিশুদের চাপ খুব বেশি রয়েছে। শয্যা সংখ্যার অনেক বেশি শিশু সেখানে ভর্তি রয়েছে। এরফলে শিশুদের মধ্যে সংক্রমণের সম্ভাবনা তৈরি হতে পারে। 
মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে অধ্যক্ষ ডাঃ অমিত কুমার দাঁ বলেন," যে সমস্ত শিশুদের মৃত্যু হয়েছে তাদের বেশিরভাগের ওজন ৩০০ -৫০০ গ্রামের মধ্যে ছিল। পাশাপাশি ওই শিশুদের অনেকেই অপুষ্টিতে ভুগছিল। কয়েকজন শিশুর জন্মগত ত্রুটির সমস্যাও ছিল।"
তিনি আরও বলেন," এই মুহূর্তে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজে "আউট বর্ন" শিশুর চাপ অত্যন্ত বেশি রয়েছে। শিশু মৃত্যু কিভাবে হয়েছে তা জানার জন্য একটি কমিটি তৈরি করা হয়েছে।"

নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

সোশ্যাল মিডিয়া