শনিবার ০৯ মে ২০২৬

সম্পূর্ণ খবর

Bollywood actor Ram Kapoor lauded Alia Bhatt and Salman Khan s work ethic and professionalism

বিনোদন | সলমন, অক্ষয়, আলিয়া-রা কি আদৌ পেশাদার? গোপন খোঁজ দিলেন রাম কাপুর

Reporter: নিজস্ব সংবাদদাতা | লেখক: Rahul Majumder | Editor: শ্যামশ্রী সাহা ০৬ জানুয়ারী ২০২৫ ০৪ : ১৮Rahul Majumder

সংবাদ সংস্থা মুম্বই: একসময় ছোটপর্দার জনপ্রিয় মুখ ছিলেন রাম কাপুর। একাধিক বিগ বাজেট ছবিতেও অন্যতম গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা গিয়েছে তাঁকে। সম্প্রতি এক সাক্ষাৎকারে বলিউডের তারকাদের পেশাদারিত্ব নিয়ে বহু অজানা কথা ফাঁস করলেন তিনি। এবং সেসব শুনে রীতিমতো চমকে উঠতে হয়।

 

সাক্ষাৎকারের প্রথমেই বলিপাড়ার নয়া প্রজন্মের শিল্পীদের পেশাদারিত্বের খোলা গলায় তারিফ শোনা গেল তাঁর মুখে। উঠে এল আলিয়া ভাট এবং বরুণ ধাওয়ানের নাম। তাঁর কথায়, "আজকের সময়ে একইসঙ্গে যা খুশি তাই করে যাব প্রতিনিয়ত আর তারকা তকমা-ও পাব, সেটি হবে না। সময় এখন বদলে গিয়েছে। বরুণ, আলিয়া, অভিষেক বচ্চন- এরা দারুণ পেশাদার। কারণ তারা জানে, এখানে টিকে থাকতে হলে এরকম হওয়া ছাড়া অন্য কোনও উপায় নেই। আজকে কেন আলিয়া এত সফল? কারণ ভীষণ পেশাদার। এতটাই যে দেখে চমকে উঠতে হয়! সবসময় প্রস্তুতি সেরে সেটে আসে। এসে পরিচালককে জিজ্ঞেস করে-আপনি আমার থেকে কেমন ধরনের পারফরম্যান্স চাইছেন? জানা হল, কাজও হয়ে গেল। ব্যস!"

 

" শাহরুখ খান, আমির খান, অক্ষয় কুমারের মতো প্রথম সারির তারকারা পর্যন্ত চূড়ান্ত পেশাদার। সদ্য অক্ষয়ের সঙ্গে একটি ছবির শুটিং শেষ করলাম। জোরের সঙ্গে বলছি, অক্ষয়ের থেকে বেশি পেশাদার আর কোনও অভিনেতাকে আজ পর্যন্ত আমি দেখেনি।" আর সলমন খান? কাজ করার ব্যাপারে তিনি কেমন? রামের চটপট জবাব, " ওরে বাবা! রাতভর পার্টি করতে, মদ্যপান করতে ,হাল্লা করতে সলমন ভাইকে দেখেছি আমি। কিন্তু যখন শুটিং থাকে, উনি পাক্কা পেশাদার। প্রয়োজনে রাত ১২টা পর্যন্ত শুটিং করবেন। এরপর রাত ১টা থেকে ৩টে পর্যন্ত জিমে গিয়ে ঘাম ঝরাবেন, তারপর ঘুমোবেন। ভাবতে পারেন! এতটা পেশাদার।"


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া