মঙ্গলবার ১২ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Reporter: নিজস্ব সংবাদদাতা | লেখক: Moumita Chakraborty | Editor: শ্যামশ্রী সাহা ০৬ জানুয়ারী ২০২৫ ১৮ : ৩৯Moumita Ganguly
আজকাল ওয়েবডেস্কঃ অনেকেই চুলে ডিম মাখেন। কিন্তু শুধু ডিম ব্যবহার করলেই চলবে না। সঠিক ব্যবহার না জানলে উপকার পাবেন কীভাবে? জেনে নিন এর উপকারিতা। চুল ভালো রাখতে যেসব ঘরোয়া উপাদান কার্যকরী ভূমিকা পালন করে, সেই তালিকায় একেবারে প্রথম সারিতেই রয়েছে ডিম। গুরুত্বপূর্ণ ভিটামিন ও মিনারেলে ঠাসা এই খাবারটি আপনার চুলের জেল্লা তো বাড়াবেই, সেই সঙ্গে চুলের বৃদ্ধিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। তাই তো চুলের যত্নে ডিমের হেয়ার মাস্ক ব্যবহারের পরামর্শ দেন বিশেষজ্ঞরাও।
ডিমে প্রচুর পরিমাণে প্রোটিন, মিনারেল ও ভিটামিন বি কমপ্লেক্সের সন্ধান মেলে। এই প্রতিটি উপাদানই চুলের জন্যে উপকারী ভূমিকা পালন করে। সর্বপরি ডিমে উপস্থিত বায়োটিন স্ক্যাল্পের সুস্বাস্থ্য বজায় রাখতে সাহায্য তো করবেই, সেই সঙ্গে চুলের উপরে তৈরি করবে সুরক্ষা স্তর। সেই সঙ্গে এটি চুলের টেক্সচার উন্নত করতেও দারুণ কার্যকরী। নিয়াসিন, পটাশিয়াম, ম্যাগনেসিয়াম ও সোডিয়ামের মতো উপাদানেরও সন্ধান মেলে ডিমে। আর এই প্রতিটি উপাদানই আপনার চুলের বৃদ্ধিতে সাহায্য করে। এদিকে ডিমের সাদা অংশ আপনার স্ক্যাল্পে যাতে অতিরিক্ত মাত্রায় সেবাম উৎপাদন না হয়, সেদিকেও খেয়াল রাখবে। সেই সঙ্গে স্ক্যাল্প পরিষ্কার রেখে সংক্রমণ নিয়ন্ত্রণেও নানাভাবে সাহায্য করবে।
ডিমের সঙ্গ মেশাতে পারেন দই। এর জন্য একটি বাটিতে ডিম ফেটিয়ে নিন। তাতে দু'চামচ টকদই দিন। মিশ্রণটি ভাল করে গুলে চুলে লাগিয়ে নিন। ডিম ও অলিভ অয়েলও ভীষন কার্যকরী। একটি পাত্রে ডিম ফেটিয়ে নিন। তাতে কয়েক ফোঁটা অলিভ অয়েল মেশান। এবার প্যাকটি ব্যবহার করুন। একইভাবে ব্যবহার করতে পারেন ডিম ও মধু। একটি পাত্রে ডিম ফেটিয়ে নিন। তাতে কয়েক চামচ মধু দিন। এ বার ভাল করে গুলে নিন। ডিমের সঙ্গে ভিটামিন ই ক্যাপসুল মিশিয়েও ব্যবহার করতে পারেন। এতে চুল হবে নরম ও ঝলমলে। এতে চুলের গোড়া ফাটার সমস্যাও কমে। ডিমের সাদা অংশ যেকোনও ধরেনর হেয়ারপ্যাকে মিশিয়েও ব্যবহার করতে পারেন। তাতে ভাল ফল পাবেন।
ডিমের কুসুমও প্রোটিন সমৃদ্ধ এবং এছাড়াও পাবেন বি কমপ্লেক্স ভিটামিন এবং ফলিক অ্যাসিড; যা চুল বৃদ্ধির জন্য গুরুত্বপূর্ণ।তাই উভয় অংশই ভালো, তবে খাদ্যতালিকায় সাদা এবং চুলের প্যাকে কুসুম পছন্দ করা হয়। এটি শুধুমাত্র একটি পছন্দ, কোনও নিয়ম নয়। শ্যাম্পু করার পর লিভ ইন কন্ডিশনার হিসেবে ডিমের কুসুম ব্যবহার করতে পারেন। ১০-১৫ মিনিট রেখে হালকা গরম জলে ধুয়ে নিন। তারপর লিভ-ইন কন্ডিশনার লাগিয়ে নিন চুলে। যদি মনে হয় চুল ধোওয়ার পর গন্ধ আসছে তাহলে ডিমের কুসুমের সঙ্গে লেবুর রস মিশিয়ে নিতে পারেন।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?