মঙ্গলবার ১২ মে ২০২৬

সম্পূর্ণ খবর

 consuming excessive cabbage may be harmful for hypothesis thyroid and many more

লাইফস্টাইল | শীতের শুরু থেকে শেষ চুটিয়ে খাচ্ছেন বাঁধাকপি? বেশি খেলেই ক্ষতি, কাদের জন্য মারাত্মক বিপদ অপেক্ষা করছে জানুন

Reporter: নিজস্ব সংবাদদাতা | লেখক: Moumita Chakraborty | Editor: শ্যামশ্রী সাহা ০৪ জানুয়ারী ২০২৫ ২০ : ২৮Moumita Ganguly

আজকাল ওয়েবডেস্কঃ বাঁধাকপি একটি অত্যন্ত উপকারী সবজি। শীতে প্রায় প্রতিটি বাড়িতেই রান্নাঘরে এই সবজির রাজত্ব। এতে রয়েছে ফাইবার, ফোলেট, ক্যালশিয়াম, পটাশিয়াম, ভিটামিন এ, সি, কে থেকে শুরু করে একাধিক জরুরি উপাদান। তাই শরীর ও স্বাস্থ্যের হাল ফেরাতে মাঝে মধ্যে বাঁধাকপি খেতেই পারেন।

কিন্তু দিনে রাতে বাঁধাকপি খেতে শুরু করলে সমস্যাও হতে পারে প্রচুর। এই সবজিতে রয়েছে ব়্যাফিনোজ নামক একটি সুগার। যা এক ধরনের কমপ্লেক্স কার্বোহাইড্রেট। ফলে আমাদের মধ্যে অনেকের শরীরই এই উপাদান সহজে হজম করতে পারে না। আর সেই সুবাদেই বাতকর্মের প্রকোপ বাড়ে। তাই অবাঞ্ছিত এই সমস্যার সন্মুখীন হওয়ার থেকে লোভ সামলে চলতে পারলে ভাল। হাইপোথাইরয়েডিজমের মতো অসুখও মাথাচাড়া দিতে পারে এই সবজি বেশি খেলে। প্রসঙ্গত উল্লেখ্য, এই সবজিতে রয়েছে গ্লুকোসিনোলেটস নামক একটি উপাদান যা কিনা থাইরয়েড গ্রন্থির কাজকর্মে বাধা দেয়। আর সেই কারণেই হাইপোথাইরয়েডের মতো জটিল অসুখে আক্রান্ত হওয়ার আশঙ্কা বাড়ে। তাই এই ভয়ংকর রোগের থেকে দূরত্ব বাড়াতে চাইলে আজ থেকেই বাঁধাকপি সংযত হয়ে খান। 

ডায়াবিটিস রোগীদের জন্য খুবই উপকারী এই সবজি। তবে এহেন উপাদেয় একটি সবজিও প্রতিদিন অত্যধিক পরিমাণে খেলে হাইপোগ্লাইসেমিয়া বা সুগার ফল করার আশঙ্কা কয়েকগুণ বাড়ে বৈকি। তাই সুগার রোগীরা ভুলেও রোজ রোজ বাঁধাকপি খাবেন না। এই ভুলটা করলে যে আদতে বিপদের আশঙ্কা বাড়বে।

হার্টের অসুখ, স্ট্রোক সহ একাধিক জটিল অসুখে আক্রান্তদের নিয়মিত রক্ত তরল খাওয়ার ওষুধ খাওয়ার পরামর্শ দেন বিশেষজ্ঞরা। ব্লাড থিনার খেলে কিন্তু কোনও মতেই নিয়মিত বাঁধাকপি খাওয়া যাবে না। কারণ এই সবজিতে রয়েছে ভিটামিন কে-এর ভাণ্ডার। আর এই উপাদান কিন্তু রক্ত জমাট বাঁধতে সাহায্য করে। যার ফলে ব্লাড থিনার ওষুধটি ঠিকমতো কাজ করতে পারে না। তাই এইসব রোগে ভুক্তভোগীদের নিয়মিত বাঁধাকপি খেতে বারণ করেন বিশেষজ্ঞরা।

কোনও ব্যক্তির যদি এই সবজি থেকে অ্যালার্জি থাকে, তা হলে তাঁরা ফুলকপি বা বাধাকপি খাওয়া এড়িয়ে যান। সাধারণত কোনও কোনও ব্যক্তির কপিতে অ্যালার্জি হয়। সে ক্ষেত্রে চিকিৎসকের পরামর্শ ছাড়া এই সবজিগুলি খাবেন না। মধুমেহ রোগীদের রক্তে শর্করার পরিমাণ বাড়াতে পারে কপি। ডায়বিটিজ থাকলে কপি খাওয়ার পর রক্ত পরীক্ষা করিয়ে নিন। রক্তে শর্করার স্তরে ওঠা-নামা দেখলে কপি খাওয়া বন্ধ রাখুন। বাঁধাকপি ক্যালশিয়ামে সমৃদ্ধ। তাই কারও গলব্ল্যাডার বা কিডনিতে পাথর থাকলে, তাঁরা কপি খাবেন না। কারণ এর ফলে শরীরে ক্যালশিয়ামের পরিমাণ বেড়ে যেতে পারে এবং পাথরের পরিমাণও বৃদ্ধি পাবে। অন্য দিকে ইউরিক অ্যাসিড বেশি থাকলে কপি খাবেন না। কারণ এর ফলে ইউরিক অ্যাসিডের পরিমাণ বৃদ্ধি পেতে পারে, যা কিডনি বা গলব্ল্যাডারের সমস্যা বাড়িয়ে দেবে।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সোশ্যাল মিডিয়া