রবিবার ২৪ মে ২০২৬

সম্পূর্ণ খবর

বিনোদন | Bollywood: বান্ধবীকে আত্মহত্যায় প্ররোচনা, গ্রেফতার ‘পুষ্পা’ অভিনেতা! অক্ষয় আর পানমশলার বিজ্ঞাপনে নেই?

সংবাদসংস্থা, মুম্বই | | Editor: শ্যামশ্রী সাহা ০৭ ডিসেম্বর ২০২৩ ১৩ : ২৫
টিনসেল টাউনের মায়া নগরীতে খবর অফুরান। বিনোদনের সমস্ত খবর জানতে যদি চান, চোখ রাখুন নজরে বিনোদনে। জেনে নিন, সারাদিনের গরমাগরম খবর কী?-----

গ্রেফতার ‘পুষ্পা’ অভিনেতা!
‘পুষ্পা’-খ্যাত জগদীশ প্রতাপ ভাণ্ডারীকে বান্ধবীর আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে হায়দরাবাদে গ্রেফতার করা হয়েছে। অভিনেতা মৃতার সঙ্গে লিভ-ইন সম্পর্কে ছিলেন, এমনটাই খবর। পরিবারের অভিযোগ অভিনেতা তাঁর প্রেমিকাকে প্রচণ্ড ব্ল্যাকমেল এবং নানা বিষয়ে হয়রান করতেন। তার প্রমাণ মিলেছে মৃতার ফোনে।

পানমশলায় না
প্রথম সারির পানমশলা সংস্থার বিজ্ঞাপনে আর দেখা যাবে না অক্ষয়কুমারকে। শাহরুখ খান, অজয় দেবগনের সঙ্গে তিনিও ওই সংস্থার বিজ্ঞাপনে অভিনয় করেন। তারপর থেকেই প্রচুর প্রতিক্রিয়ার সম্মুখিন হন। খবর, সংস্থার সঙ্গে তাঁর চুক্তি শেষ। আর তাঁকে এই ধরনের বিজ্ঞাপনে দেখা যাবে না।

ফের বিচ্ছেদ
চার বছর সম্পর্কে থাকার পর বিচ্ছিন্ন হিমাংশী খুরানা-অসীম রিয়াজ। পাঞ্জাবি গায়িকা তাঁর সামাজিক পাতায় একটি অফিসিয়াল বিবৃতি ভাগ করে নিয়েছেন। জানিয়েছেন, তাঁদের বিচ্ছেদের কারণ "ভিন্ন ধর্মীয় বিশ্বাস"।

প্রযোজক আলি-রিচা
অভিনেতা হিসেবে সাফল্যলাভের পরে প্রযোজক হিসেবে নিজেদের প্রমাণ করতে চলেছেন আলি ফজল-রিচা চড্ডা। সানড্যান্স ফিল্ম ফেস্টিভ্যালে প্রতিযোগিতামূলক ওয়ার্ল্ড ড্রামাটিক ফিচার বিভাগে তাঁদের প্রথম প্রযোজনা ‘গার্লস উইল বি গার্লস’ দেখানো হবে।

‘স্ত্রী ২’-এ তমন্না
আবারও আইটেম গানে তমন্না ভাটিয়া। ‘স্ত্রী ২’ ছবিতে তাঁকে বিশেষ গানের সঙ্গে নাচতে দেখা যাবে। ছবির প্রাথমিক পর্যায়ের শুট শেষ। ২০১৮-র ছবির সিক্যুয়েলে রাজকুমার রাও, শ্রদ্ধা কাপুর ছাড়াও রয়েছেন পঙ্কজ ত্রিপাঠি, অপারশক্তি খুরানা, অভিষেক বন্দ্যোপাধ্যায়।

ছোটপর্দায় শেফালি
নৃত্যশিল্পী থেকে অভিনেত্রী হিসেবে নিজেকে প্রমাণ করতে চলেছেন শেফালি জরিওয়ালা। ছোটপর্দায় ‘শয়তানি রসমে’ দিয়ে পা রাখতে চলেছেন। ধারাবাহিকে তাঁর ভূমিকা নিয়ে এক্ষুণি সবিস্তার জানাননি। তবে ছোটপর্দায় অভিনয় করার জন্য মুখিয়ে রয়েছেন, সেকথা জানাতে ভোলেননি। ধারাবাহিকের গল্প, তাঁর চরিত্র ভীষণই অন্যরকম। তাই শোনার পরে আর না বলতে পারেননি।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া