শনিবার ০৯ মে ২০২৬
সম্পূর্ণ খবর
নিজস্ব সংবাদদাতা | | Editor: Rahul Majumder ০১ জানুয়ারী ২০২৫ ১৮ : ৩৬Rahul Majumder
নিজস্ব সংবাদদাতা: নতুন বছরের শুরুতেই এল সুখবর। নতুন সদস্য আসতে চলেছে টলিপাড়ার অন্যতম জুটি অনিন্দিতা ও সুদীপের সংসারে। আগামী মার্চ মাসে সন্তানের জন্ম দিতে চলেছেন অনিন্দিতা। সমাজমাধ্যমে সেই সুখবর ভাগ করে নিলেন তিনি।
সেই পোস্টে দেখা যাচ্ছে,দুই পোষ্যর মাঝে রয়েছে একটি দোলনা। সেই দোলনার মধ্যে থেকে উঁচিয়ে রয়েছে নবজাতকের একটি হাত। এবং ওই শিশুটি বলছে, "দেখা হচ্ছে বন্ধুরা। "এমনই একটি মিষ্টি ছবি শেয়ার করে এই সুখবর সকলকে জানালেন অনিন্দিতা এবং সুদীপ। এই পোস্ট প্রকাশ্যে আসামাত্রই অনিন্দিতা এবং সুদীপকে শুভেচ্ছাবার্তায় ভরিয়ে দিয়েছে নেটপাড়া।
এই মুহূর্তে স্টার জলসার 'তেঁতুলপাতা' ধারাবাহিকে 'অঞ্জলী'র চরিত্রে অভিনয় করছেন অনিন্দিতা। তবে এই পোস্ট প্রকাশের আগের মুহূর্ত পর্যন্ত কাউকে বিন্দুমাত্র বুঝতে দেননি যে তিনি অন্তঃসত্ত্বা। এই শারীরিক অবস্থার মধ্যেই চুটিয়ে শুটিং করছেন হবু মা। অন্যদিকে, সুদীপকে দর্শকেরা এখন দেখতে পাচ্ছেন জি বাংলার 'ফুলকি' ধারাবাহিকে। তবে চ্যানেল আলাদা হলেও দক্ষিণ কলকাতার একই স্টুডিওতেই শুটিং হচ্ছে এই দুই ধারাবাহিকের। তাই শুটিংয়ের মাঝেও একসঙ্গে খানিকটা হলেও সময় কাটাতে পারেন সুদীপ- অনিন্দিতা। জানিয়ে রাখা ভাল, ২০২২ সালে খুব কাছের মানুষদের নিয়ে বিয়ে করেন অনিন্দিতা রায়চৌধুরী এবং সুদীপ সরকার। বেশ কিছুদিন সম্পর্কে থাকার পরেই বৈবাহিক সম্পর্কের মাধ্যমে একসঙ্গে সারা জীবন কাটানোর সিদ্ধান্ত নিয়েছিলেন অনিন্দিতা ও সুদীপ দু'জনেই।
তাঁদের পরিবারে অন্যতম সদস্য তাদের পোষ্যরা, যারা তাঁদের সন্তানের সমতুল্য। তাই ছবিতে দুই 'সন্তান'কেই তাঁদের আগতের ছবির পাশাপাশি রেখেছেন অনিন্দিতা এবং সুদীপ। জানা গিয়েছে, আপাতত যেমন ধারাবাহিকের শুটিং করছেন তেমনভাবে চালিয়ে যাবেন অনিন্দিতা। এখন শুটিং বন্ধ করার কোনও প্রশ্নই নেই। আপাতত ২০২৫-এ তাঁদের পরিবারের নতুন সদস্য আসার অপেক্ষা করছেন অনিন্দিতা এবং সুদীপ দুজনেই।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি